,

ফাঁকা রাস্তায় ব্রেক ফেল: মগবাজারে মনজিল পরিবহনের বাসের ধাক্কায় রিকশা আরোহী নিহত

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর রমনা থানাধীন মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় যাত্রীবাহী মনজিল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে।

দুর্ঘটনায় আয়নাল হাওলাদার নামে একজন রিকশা আরোহী নিহত হয়েছেন। এছাড়া আটজন আহত হয়েছেন। এদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ। আহতরা হলেন- আবু বক্কর সিদ্দিক (৩০), সেলিনা (৩৭), রিকশাচালক কামরুল (৩৭), ইদ্রিস (৪৫) ও রাজু (৩৫)। গুরুতর আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

সোমবার (৬ নভেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে মগবাজার ফ্লাইওভার থেকে নামার সময় মনজিল পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটায়।

বিষয়টি নিশ্চিত করেন রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন।

তিনি বলেন, বিকেল ৫টা ১৫ মিনিট থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে মগবাজার ওয়্যারলেস গেট এলাকায় ফ্লাইওভার থেকে নামার সময় মনজিল পরিবহনের ওই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। সামনে থাকা ভ্যান, রিকশা, পথচারীসহ অন্য পরিবহনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক রিকশা আরোহী নিহত হন। গুরুতর অবস্থায় আহত দুজনকে জরুরি ভিত্তিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় কমিউনিটি হাসপাতালে পাঠানো হয়েছে বাকি ৫ জনকে।

ওসি আরও বলেন, কারও হাত ভেঙেছে, কারও পা ভেঙেছে, কেউ ধাক্কায় শারীরিকভাবে মারাত্মক আহত হয়েছেন। ঘটনার পর প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের তোপের মুখে পালিয়ে যান চালক-হেলপার। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি তাদের হেফাজতে নেয়। ওসি আবুল হোসেন জানান, বাসের চালক-হেলপারকে পুলিশ খুঁজছে। তবে গুরুতর আহতদের কারও নাম-পরিচয় জানা যায়নি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান