,

মাঝ আকাশে সন্তান প্রসব করলেন বাংলাদেশি নারী

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের অভ্যন্তরীণ রুটের একটি ফ্লাইটে কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক বাংলাদেশি নারী। গত শুক্রবার (৩ নভেম্বর) সৌদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তাবুক থেকে জেদ্দায় যাচ্ছিলেন ওই নারী। প্লেনটি ৩৬ হাজার ফুট ওপরে থাকা অবস্থায় হঠাৎ তার প্রসব বেদনা শুরু হয় ও সৌভাগ্যক্রমে প্লেনে থাকা চিকিৎসকদের নির্দেশনায় সন্তান জন্ম দেন তিনি।

রোববার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে গালফ নিউজ জানায়, সৌভাগ্যক্রমে ওই প্লেনে দুটি ফুটবল দল ভ্রমণ করছিল ও দুটি দলের সঙ্গেই চিকিৎসক ছিল। তাদের নির্দেশনায় বিমানে থাকা অন্য এক যাত্রী নিরাপদে মায়ের গর্ভ থেকে শিশুটিকে ভূমিষ্ঠ করেন।

আরও জানা যায়, প্রাথমিকভাবে বিমানে থাকা চিকিৎসকরা শিশুটির নাভির সঙ্গে সংযুক্ত নাড়ি না কাটার পরামর্শ দেন। বিমানবন্দরে অবতরণের পর জরুরি ভিত্তিতে তাদের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে শিশুটির নাড়ি কাটা হয়। বর্তমানে মা ও শিশু উভয়ই সুস্থ রয়েছে।

এ বিষয়ে জেদ্দার কিং আবদুল আজিজ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলাদেশি ওই নারীকে বহনকারী প্লেনটি কন্ট্রোল টাওয়ারে সন্তান প্রসবের বিষয়টি জানায়। পরে দ্রুত অবতরণের জন্য প্লেনের পাইলটকে বিমানবন্দরের সবচেয়ে কাছাকাছি গেটটি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়। অবতরণের সঙ্গে সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষ মা ও সদ্যোজাত সন্তানের চিকিৎসায় নারী চিকিৎসকসহ যথাযথ ব্যবস্থা নেয়।

আরও পড়ুন: হিজরির বদলে গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করলো সৌদি সরকার

সচারচর বিমানে অন্তঃসত্ত্বা অবস্থা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এমন নারীদের উঠতে দেওয়া হয় না। তবুও মাঝ আকাশে এমন সন্তান প্রসবের ঘটনা কিন্তু বিরল নয়। বেশিরভাগ এয়ারলাইন্সের নিয়ম অনুযায়ী, গর্ভধারণের ৩৬ সপ্তাহ হওয়ার আগে পর্যন্ত নারীদের বিমানে চড়তে কোনো বাধা নেই।

চলতি বছরের প্রথম দিকে টোকিও থেকে দুবাই যাওয়ার পথে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সন্তানের জন্ম দেন এক নারী। তার আগে গত বছরের মে মাসে আমেরিকান এয়ারলাইন্স ফ্রন্টিয়ারের একটি প্লেনে এমন ঘটনা ঘটে। প্লেনটির শৌচাগারেই বাচ্চা প্রসব করেন এক নারী। ডেনভার থেকে কলোরাডো যাওয়ার পথে এই ঘটনা ঘটে।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান