শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় এবার প্রাইভেটকারে আগুন

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি-জামায়াতের টানা ৪৮ ঘণ্টা অবরোধের প্রথমদিন রোববার (৫ নভেম্বর) রাতে রাজধানীর পলাশী মোড়ে একটি প্রাইভেটকারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রাইভেটকারটি পরিত্যক্ত অবস্থায় ঘটনাস্থলে পড়েছিল। রোববার রাত সোয়া দশটার দিকে এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাশেদ বিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে আগুন নেভানোর কাজ করে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
লাগবাগ থানার অফিসার ইনচার্জ খন্দকার হেলাল উদ্দিন বলেন, আমরা আগুন লাগার পর জানতে পারি এটা ব্যানবেইসের কল্যাণ ট্রাস্টের গাড়ি, যা পরিত্যক্ত অবস্থায় রাস্তার পাশে ছিলো। কর্তৃপক্ষকে বারবার সতর্ক করার পরও গাড়িটিকে রাস্তার পাশ থেকে সরায়নি।

এদিকে রাত ১০ টার দিকে কারওয়ান বাজার রেল ক্রসিংয়ের সামনে একটি পিক-আপ ভ্যানে আগুন দেওয়ার চেষ্টা করা হয়। দুর্বৃত্তরা পিক-আপ ভ্যানের পেছনে থাকা একটি সোফা সেটে আগুন দেয়। পিক-আপ ভ্যান চালক সোফাটি ফেলে পিক-আপ নিয়ে চলে যায়। স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।

অবরোধের প্রথম দিন সন্ধ্যায় রাজধানীর মিরপুর ও বাংলামোটরেও বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ