মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

অবরোধে ঢাকার নিরাপত্তা চোরাগোপ্তা হামলা-বাসে আগুন প্রতিরোধে মাঠে ২০ হাজার পুলিশ

news-image

রাসেল মাহমুদ
অবরোধে নাশকতা প্রতিরোধে রাজধানীতে অতিরিক্ত পুলিশ মোতায়েন/ ছবি- সংগৃহীত
# চোরাগোপ্তা হামলা নিয়ে শঙ্কা, প্রতিরোধে সর্বোচ্চ গুরুত্ব ডিএমপির
# নাশকতাকারীদের ধরিয়ে দিতে বাস মালিক-শ্রমিকদের আহ্বান
# কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও বাসে আগুন দিচ্ছে দুর্বৃত্তরা
# তাৎক্ষণিক পদক্ষেপ নিতে রাতেও দায়িত্বে আছেন উপ-পুলিশ কমিশনাররা

সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে টানা কর্মসূচির অংশ হিসেবে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা দলগুলো। গত সপ্তাহে একদিন হরতাল ও তিনদিন অবরোধের পর চলতি সপ্তাহের শুরুতেই আবারও চলছে অবরোধ। আজ রোববার (৫ নভেম্বর) ভোর থেকে রাজধানীসহ সারাদেশে শুরু হয়েছে টানা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি। প্রথম ধাপের অবরোধে রাজধানী ও আশপাশের ১৯ জায়গায় বিভিন্ন যানবাহনে আগুন দেয় দুর্বৃত্তরা। তবে এবার যানবাহনে আগুন দেওয়া রুখতে আগে থেকেই নানান পদক্ষেপ নেয় ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

যদিও এরই মধ্যে শনিবার রাতে, রোববার সকাল ও রাতে রাজধানীর বেশ কয়েক জায়গায় বাসে আগুনের তথ্য এসেছে। রোববার সন্ধ্যা থেকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানীতে তিনটি বাসে আগুনের তথ্য মিলেছে। এর মধ্যে মিরপুরে দুটি ও বাংলামোটরে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পুলিশের নানান পদক্ষেপেও বাসে আগুন দেওয়া যেন কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না।

তবে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সে লক্ষ্যে নতুনভাবে নিরাপত্তার ছক তৈরি করেছে পুলিশ। এর অংশ হিসেবে রাজধানীতে দিনরাত দায়িত্ব পালন করছেন ২০ হাজার পুলিশ সদস্য। নাশকতা রোধে দায়িত্ব পালন করছেন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তারাও। একই সঙ্গে আছে র্যাব, বিজিবি, আনসার-ভিডিপিসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মূলত হরতাল-অবরোধে গণপরিবহনে চোরাগোপ্তা হামলা ও আগুন দেওয়ার ঘটনাই বেশি ঘটছে। চোরাগোপ্তা হামলা নিয়ে শঙ্কিত পুলিশও। এসব হামলা ও নাশকতা প্রতিরোধে নানামুখী পদক্ষেপ নিয়েছে ডিএমপি।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, অবরোধ কেন্দ্র করে রাজধানীবাসীর নিরাপত্তায় এবার নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে দিন ও রাতের রাজধানীকে বিভিন্ন ভাগে ভাগ করা হয়েছে। রাজধানীতে দিনে প্রায় ১১ হাজার পুলিশ সদস্য এবং রাতে প্রায় ৯ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। থানা পুলিশ, পুলিশ লাইন্সের সদস্য, ডিবিসহ ঢাকা মহানগর পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে নিরাপত্তার এ ছক তৈরি করেছে ডিএমপি।

সাধারণত নাশকতা ও বাসে আগুন দেওয়ার বেশিরভাগ ঘটনা ঘটে রাতে। বিষয়টি মাথায় রেখে দিন-রাত ২৪ ঘণ্টা রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পাশাপাশি রাজধানীতে যে কোনো ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে অপরাধীদের গ্রেফতার অভিযানও অব্যাহত রয়েছে। মাঠ পর্যায়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা যে কোনো পরিস্থিতিতে তাৎক্ষণিক নির্দেশ যেন পেতে পারেন, এ লক্ষ্যে এবারই প্রথম রাতে উপ-পুলিশ কমিশনাররা (ডিসি) দায়িত্ব পালন করছেন।

ডিএমপির আটটি ক্রাইম ডিভিশনে একজন করে উপ-পুলিশ কমিশনার (ডিসি) এ দায়িত্ব পালন করছেন। এর বাইরে নিয়মিত দায়িত্ব পালনে প্রতিদিন একজন অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) দায়িত্ব পালন করছেন। এছাড়া চোরাগোপ্তা হামলা ও যানবাহন ভাঙচুর করে কেউ যেন পালিয়ে যেতে না পারে- সেজন্য রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছে সাদা পোশাকের পুলিশ।

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে রাজধানীর নিরাপত্তা ও জনগণের চলাচল স্বাভাবিক রাখতে নানান পরিকল্পনা নিয়েছে ডিএমপি। এজন্য শনিবার ক্রাইম ও ডিবি পুলিশের কর্মকর্তাদের নিয়ে বৈঠক করেছেন ডিএমপি কমিশনার অতিরিক্ত আইজিপি হাবিবুর রহমান।

 

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম