শনিবার, ৪ঠা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রেনে উঠতে না পেরে স্টেশন ইনচার্জকে পেটালেন আওয়ামী লীগ নেতা

news-image

গাজীপুর প্রতিনিধি : ঢাকায় আওয়ামী লীগের সমাবেশে যাওয়ার জন্য গাজীপুরে ট্রেনে উঠতে না পেরে স্টেশন ইনচার্জসহ রেলের ছয় কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে এক আওয়ামী লীগ নেতা ও তার কর্মীদের বিরুদ্ধে।

আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে জয়দেবপুর রেলওয়ে স্টেশনে এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাসুদ রানা এরশাদ গাজীপুর মহানগর আওয়ামী লীগের সদর থানার সাধারণ সম্পাদক প্রার্থী ও গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি।

মারধরে আহত হয়েছেন জয়দেবপুর রেলওয়ে স্টেশন ইনচার্জ মো. হানিফ আলী, রেলওয়ে নিরাপত্তা কর্মী রাশেদ মণ্ডল, রাসেল হাওলাদার, আব্দুল মজিদ, মনির হোসেন ও মোশাররফ হোসেন। তাদের মধ্যে স্টেশন ইনচার্জ হানিফকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

রেলের কর্মীরা জানান, রাজধানীতে মেট্রোরেলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও সদর মেট্রো থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী মাসুদ রানা এরশাদের নেতৃত্বে শতাধিক নেতাকর্মী ঢাকা যাচ্ছিলেন। তারা যে সময় যেতে চান ওই সময় কোনো ট্রেন ছিল না। এ ছাড়া আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত ভিড়ের কারণে উঠতে না পারায় ক্ষুব্ধ হয়ে তারা স্টেশনে দায়িত্বরত কর্মকর্তাদের ওপর হামলা চালান।

স্টেশন ইনচার্জ হানিফ আলী বলেন, ‘জয়দেবপুর থেকে তাদের জন্য কোনো রিজার্ভ ট্রেন ছিল না। উনাদের দাবি ছিল রিজার্ভ করা ট্রেন থামিয়ে তাদের তুলে দেওয়ার। কিন্তু রিজার্ভ ট্রেনের লোকদের আপত্তির মুখে ট্রেনগুলো থামানো যাচ্ছিল না। এ সময় টাঙ্গাইল আওয়ামী লীগের ভাড়া করা ট্রেন জোর করে থামিয়ে দিলেও তাদের ওই ট্রেনে নেয়নি। বিষয়টি ট্রেনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা ব্রহ্মপুত্র এক্সপ্রেস থামিয়ে মাসুদ রানা এরশাদের সঙ্গে থাকা নেতাকর্মীদের তুলে দিতে বলেন। ব্রহ্মপুত্র এক্সপ্রেস থামানো হলেও অতিরিক্ত ভিড় থাকায় তারা উঠতে পারেননি। এরপরই তারা আমাদের ওপর হামলায় চালান।’

অপর স্টেশন মাস্টার মুন্না বণিক বলেন, ‘আমরা আন্তরিক ছিলাম তাদের ট্রেনে তুলে দিতে। হঠাৎ নেতাকর্মীরা উত্তেজিত হয়ে আমাদের ওপর হামলা চালায়।’

এ বিষয়ে জানতে অভিযুক্ত আওয়ামী লীগ নেতা মাসুদ রানা এরশাদের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, সন্ধ্যা পর্যন্ত থানায় কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জানা গেছে, ওই নেতাকর্মীরা পরে আর ঢাকায় যাননি। মেট্রোরেলের অনুষ্ঠানে তারা অংশ নেননি।

 

এ জাতীয় আরও খবর

শিক্ষামন্ত্রীর হস্তক্ষেপে এইচএসসি পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছেন সেই ৮ শিক্ষার্থী

শেরওয়ানির জন্য আড়াই ঘণ্টা ফ্লাইট আটকে রাখলেন বিমান কর্মকর্তা!

ফ্রান্সে তীব্র দাবদাহে ৯০০০ মানুষের মৃত্যু

মুক্তির আগেই বাজিমাত

‘আমি ইসরায়েলের সবচেয়ে বড় বন্ধু’—নতুন দাবি ট্রাম্পের

বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড: তথ্যমন্ত্রী

মিশরকে হারালেই আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার সুযোগ অস্ট্রেলিয়ার

আর্জেন্টিনাকে হারাতে যে পরিকল্পনায় খেলবে কেপ ভার্দে

ভোটাররাই ফার্স্ট প্রায়োরিটি: শিরিন শিলা

আমিরের তৃতীয় বিয়ের অতিথি দুই প্রাক্তন স্ত্রী, আরও যারা থাকছেন

নকআউটে কেপ ভার্দেকে আশা করেনি আর্জেন্টিনা

ফ্রান্স-প্যারাগুয়ে ম্যাচ স্থগিত করতে ফিফার প্রতি অনুরোধ