মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘শিশুবক্তা’ রফিকুল ইসলাম মাদানি কারামুক্ত

news-image

জেলা প্রতিনিধি : আলোচিত ‘শিশু বক্তা’রফিকুল ইসলাম মাদানি কারামুক্ত হয়েছেন।

শনিবার (৪ নভেম্বর) রাত ৮টায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ থেকে মুক্তি পেয়েছেন তিনি। ডিজিটাল নিরাপত্তা আইনসহ সব মামলায় জামিন পাওয়ায় তাকে মুক্তি দেওয়া হয়েছে বলে করা সূত্র জানিয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-২ এর জেল সুপার আমিনুল ইসলাম মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন।

‘শিশুবক্তা’ হিসেবে পরিচিত মো. রফিকুল ইসলাম মাদানি (২৮), নেত্রকোনার পূর্বধলার লেটিরকান্দা এলাকার সাহাব উদ্দিনের ছেলে। ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় রফিকুল ইসলাম মাদানীকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

কারা সূত্র জানায়, রফিকুল ইসলাম মাদানির বিরুদ্ধে গাজীপুর মহানগরীর গাছাসহ তেজগাঁও ও মতিঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে এবং মতিঝিল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়। সব মামলার জামিনের কাগজ যাচাই বাছাই শেষে শনিবার রাত ৮টায় তাকে মুক্তি দেয়া হয়।

কাশিমপুর কারা ফটকে রফিকুল ইসলাম মাদানীর খালাতো ভাই আমিনুল হাসান বলেন, পরিবারের পক্ষ থেকে তাকে নিতে কারাগার আসি। রাত ৮টার দিকে কারাগার থেকে মুক্তি পেলে তাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী