,

সবার আগে সেমিফাইনালে ভারত-দ.আফ্রিকা, পথে রয়েছে যারা

news-image

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের চলমান ১৩তম আসরে সবার আগেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। বিশ্বকাপের এবারের আসরে স্বাগতিক দলটি নিজেদের টানা ৭ ম্যাচে জিতে ১৪ পয়েন্ট নিয়ে সেমি নিশ্চিত করে। সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকাও।

সেমির পথে রয়েছে- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, আফগানিস্তান ও পাকিস্তান। বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া নিজেদের ৬ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তৃতীয় পজিশনে রয়েছে। তারা শেষ তিন ম্যাচ খেলবে ইংল্যান্ড, আফগানিস্তান ও বাংলাদেশের সঙ্গে। এই তিন ম্যাচের দুটিতে জিতলেও সেমিফাইনাল নিশ্চিত হবে।

৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে চতুর্থ পজিশনে রয়েছে নিউজিল্যান্ড। তারা শেষ দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলংকার মুখোমুখি হবে। দুই ম্যাচ জিতলে গতবারের রানার্সআপ দলটি চলে যাবে সেমিতে।

৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে পঞ্চম পজিশনে আছে আফগানিস্তান। তারা শেষ দুই ম্যাচে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। দক্ষিণ আফ্রিকার সেমিফাইনাল নিশ্চিত। তারপরও ছাড় দিয়ে কথা বলবে না। প্রোটিয়ারা চাইবে সর্বোচ্চ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকতে। আফগানদের মতো অস্ট্রেলিয়াও সেমির পথে। কাজেই বিশ্বকাপের রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়নদের হারানো সহজ হবে না আফগানদের জন্য।

৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ পজিশনে থেকে সেমিফাইনালের স্বপ্ন দেখছে ১৯৯২ সালের চ্যাম্পিয়ন পাকিস্তানও। তারা শেষ দুই ম্যাচে নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের মুখোমুখি হবে। দুই ম্যাচে বড় ব্যবধানে জিতলে বাবর আজমরা সেমিতে উঠেও যেতে পারে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট