,

অবরোধের দ্বিতীয় দিনে সড়কে যান চলাচল বেড়েছে

news-image

নিউজ ডেস্ক : সারাদেশে বিএনপি ও সমমনা দলগুলোর টানা তিন দিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন আজ বুধবার। সকাল সাড়ে আটটায় রাজধানীর বিভিন্ন সড়কে যান চলাচল গতকালের চেয়ে বেশি দেখা গেছে। সড়কে মানুষও দেখা গেছে বেশি।

রাজধানীর খিলক্ষেত, মহাখালী, তেজগাঁও, বিজয় সরনী, ফার্মগেট, কলাবাগান, কারওয়ান বাজার, মিরপুর এলাকার রাস্তায় অনেককে সিএনজিচালিত অটোরিকশা ও রিকশায় যাতায়াত করতে দেখা গেছে। গতকালের চেয়ে প্রাইভেটকারের সংখ্যা বেড়েছে সড়কে। বেশ কিছু বাসও চোখে পড়েছে।

সকাল সাড়ে আটটায় ফার্মগেটে অনেককে বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। তেজগাঁও ট্রেন স্টেশন হয়ে কমলাপুরের দিকে যেতে দেখা গেছে ট্রেন।

এদিকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থায় দেখা গেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের। বনানী, পান্থপথ মোড়, সার্ক ফোয়ারা, শেওড়াপাড়া মোড়, খেজুরবাগান, পল্টনে গাড়িতে করে পুলিশ ও র‍্যাবকে বিভিন্ন রাস্তায় টহল দিতে দেখা গেছে।

বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীও তিন দিন অবরোধ কর্মসূচি দিয়েছে। সরকার পতনের যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চসহ অন্য দল ও জোটগুলো বিএনপির অবরোধ কর্মসূচিতে সমর্থন দিয়েছে। আগামীকাল সড়ক, নৌ ও রেলপথে এই অবরোধ কর্মসূচির শেষ দিন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান