মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জোড়া সেঞ্চুরিতে রানপাহাড়ে দক্ষিণ আফ্রিকা

news-image

স্পোর্টস ডেস্ক : চলতি বিশ্বকাপে এই দলটিই কি না হেরেছে নেদারল্যান্ডসের কাছে! ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকা রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে প্রতিপক্ষকে। সাত ম্যাচের মধ্যে আজ (বুধবার) পঞ্চমবার তিনশোর্ধ্ব রান তুলেছে প্রোটিয়ারা।

আজ প্রোটিয়া ব্যাটারদের তাণ্ডবের শিকার নিউজিল্যান্ড। জোড়া সেঞ্চুরি হাঁকিয়েছেন কুইন্টন ডি কক আর রসি ফন ডার ডুসেন। ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৫৭ রানের পাহাড় গড়েছে দক্ষিণ আফ্রিকা। অর্থাৎ জিততে হলে ৩৫৮ করতে হবে কিউইদের।

পুনেতে টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিং দিয়ে যেন বিপদেই পড়ে টম লাথামের দল।

যদিও টেম্বা বাভুমা বরাবরের মতো ব্যর্থ হয়েছেন। উদ্বোধনী জুটিতে ৩৮ রান উঠে, বাভুমা ২৪ করে সাজঘরে ফেরেন। এরপর দ্বিতীয় উইকেটে ১৮৯ বলে ২০০ রানের বিধ্বংসী জুটি গড়েন ডি কক আর ডুসেন।

কুইন্টন ডি কক এই বিশ্বকাপের পর ওয়ানডে থেকে অবসরে যাবেন, বলে রেখেছেন আগেই। বিদায়ী বিশ্বকাপে রীতিমত স্বপ্নের ফর্মে দক্ষিণ আফ্রিকার উইকেটরক্ষক এই ব্যাটার।

চলতি বিশ্বকাপে সপ্তম ম্যাচ খেলতে নেমে চতুর্থ সেঞ্চুরি তুলে নিয়েছেন বাঁহাতি এই ব্যাটার। আজ (বুধবার) নিউজিল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি করেছেন ছক্কা মেরে, ১০৩ বলে। এর আগে চলতি বিশ্বকাপে বাংলাদেশ, অস্ট্রেলিয়া আর শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি হাঁকান ডি কক। আজ ১১৬ বলে ১০ চার আর ৩ ছক্কায় তার ব্যাট থেকে এসেছে ১১৪ রান।

ডি ককের পর সেঞ্চুরি পূরণ করেন ডুসেনও। ১০১ বল লাগে তার তিন অংকের ম্যাজিক ফিগার ছুঁতে। ১১৮ বলে ১৩৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন ডুসেন, যে ইনিংসে ৯টি চারের সঙ্গে ৫টি ছক্কা হাঁকান এই ব্যাটার।

শেষদিকে ডেভিড মিলার ৩০ বলে ২ চার আর ৪ ছক্কায় খেলে ৫৩ রানের ক্যামিও। ৭ বলে অপরাজিত ১৫ করেন হেনরিখ ক্লাসেন। শেষ ১০ ওভারে ২ উইকেট হারিয়ে ১১৯ রান তোলে প্রোটিয়ারা।

নিউজিল্যান্ডের পেসার টিম সাউদি ৭৭ রানে নেন ২টি উইকেট।

 

এ জাতীয় আরও খবর

ভারতের রিয়্যালিটি শোতে বিশেষ অতিথি জয়া আহসান

হানিয়া-সাজালের সঙ্গে বন্ধুত্ব নেই : মাহিরা খান

হাসপাতালে রাম চরণ, অস্ত্রোপচারের পর কেমন আছেন?

৪৫ দিন পর আদ্-দ্বীন হাসপাতালে চিকিৎসাসেবা শুরু মঙ্গলবার

ফের আন্দোলনের হুঁশিয়ারি ককরোচ পার্টির

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী