,

ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ

news-image

ময়মনসিংহ প্রতিনিধি : জামালপুর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ায় ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার বেলা পৌনে দুইটার দিকে নগরীর সুতিয়াখালী এলাকায় ইঞ্জিন বিকল হয়।

ময়মনসিংহ রেলস্টেশনের মাস্টার নাজমুল হক খান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুর এক্সপ্রেস ট্রেনটি নগরীর সুতিয়াখালী এলাকায় আসার পথে ইঞ্জিন বিকল হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রেলপথে যোগাযোগ বন্ধ রয়েছে।

ময়মনসিংহ লোকোশেড ইনচার্জ মো. আলাউদ্দিন বলেন, ইঞ্জিন বিকল হওয়ার খবর পেয়ে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ইঞ্জিন মেরামতের কাজ চলছে। কিছুক্ষণের মধ্যেই ট্রেন চলাচল শুরু হবে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট