,

শ্রমিক আন্দোলনে উত্তাল মিরপুর, বন্ধ যান চলাচল

news-image

নিজস্ব প্রতিবেদক : গার্মেন্টস শ্রমিক আন্দোলনে উত্তপ্ত হয়ে উঠেছে মিরপুর ১ নম্বর এলাকা। লাঠিসোঁটা হাতে অবস্থান নিয়েছেন গার্মেন্টস শ্রমিকরা। এসময় বন্ধ হয়ে যায় যানচলাচল।

বুধবার (১ নভেম্বর) মিরপুর ১ নম্বর এলাকায় সরেজমিনে এমন চিত্র দেখা যায়।

সরেজমিনে দেখা যায়, লাঠি হাতে কয়েকশ শ্রমিক মিরপুর ১ নম্বর গোলচত্বরে অবস্থান করছেন। টেকনিক্যাল থেকে আসা সব ধরনের যানবাহন ঘুরিয়ে দিচ্ছেন তারা। শ্রমিক আন্দোলনের ভয়ে আশপাশের ব্যবসায়ীরাও তাদের দোকানপাট বন্ধ করে দিয়েছেন।

এ ছাড়া ক্যামেরা দেখলে তেড়ে আসছেন শ্রমিকরা। কিন্তু এখন অবদি ঘটনাস্থলে পুলিশের কোনো উপস্থিতি দেখা যায়নি।

গার্মেন্টস শ্রমিকদের একজন জানিয়েছেন, শ্রমিকদের একটি বড় অংশ মিরপুর ১১ নম্বরে অবস্থান নিয়েছে। এখন তারা সেখানেই জড়ো হবেন।

মিরপুর ১ নম্বর এলাকা ছাড়াও ১০, ১১, ১৩ ও ১৪ নম্বর এলাকায় শ্রমিক বিক্ষোভের খবর পাওয়া গেছে।

এর আগে সকাল ৮টা থেকে ৯টা পর্যন্ত পোশাক শ্রমিকরা মিরপুর ১০ নম্বর গোল চত্বরে অবস্থান নেয়। সেসময় ওই এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। পরে সকাল ৯টায় মিরপুর ১০ নম্বর গোল চত্বর থেকে ১৪ নম্বরের দিকে চলে যায় তারা। এ সময় কয়েকটি গার্মেন্টসের ফটক ভাঙচুর করতে দেখা যায় শ্রমিকদের।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট