,

‘যেদিন ট্রাম্প আর বাইডেন ডায়ালগ করবে, সেদিন আমি করব’

news-image

অনলাইন ডেস্ক : বিরোধীদলের সঙ্গে কোনো সংলাপ (ডায়লগ) হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ মঙ্গলবার বিকেলে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ব্রাসেলসে অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে অংশ নেওয়ার অভিজ্ঞতা জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেন, ‘যারা খুন করার পরও বলে, ডায়ালগ করতে হবে। কার সঙ্গে ডায়ালগ করতে হবে? ট্রাম্প সাহেবের সঙ্গে কি বাইডেন ডায়ালগ করতেছে? যেদিন ট্রাম্প সাহেব আর বাইডেন ডায়ালগ করবে, সেদিন আমি করব।’

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘কার সঙ্গে সংলাপ? বিরোধী দলটা কে? বিরোধী দল হচ্ছে, যাদের সংসদে আসন আছে। এর বাইরেরগুলো আমেরিকায়ও বিরোধী দল হিসেবে দেখে না। ট্রাম্পকে তারা কী বলবে? তারা তো তাদের বিরোধী দল। যদিও আমরা তাদের পদ্ধতিতে না।’

প্রধানমন্ত্রীর কাছে এক জ্যৈষ্ঠ সাংবাদিক প্রশ্ন করেন, ‘দেশে জনগণের মধ্যে আগামী জাতীয় নির্বাচন নিয়ে একটি সংশয় দেখা দিয়েছে। জনমনে আতঙ্ক বিরাজ করছে। কেউ কেউ বলছেন, জরুরি অবস্থা জারি হতে পারে। এ পরিস্থিতিতে আপনার (প্রধানমন্ত্রী) বক্তব্য জানতে চাই।’

জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘দেশে নির্বাচন হবে এবং যথাসময়ে হবে। কে চোখ রাঙাল আর কে চোখ বাঁকা করল–তাতে আমাদের কিছু যায় আসেন না। নির্বাচন যথাসময়েই হবে।’

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান