,

আ. লীগ নেতাদের সঙ্গে ব্রিটশ হাইকমিশনারের বৈঠক

news-image

কূটনৈতিক প্রতিবেদক : ক্ষমতাসীন দল আওয়ামী লীগের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। গতকাল মঙ্গলবার সন্ধ্যার ওই সাক্ষাতে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, কর্নেল (অব.) ফারুক খান এবং দলটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শাম্মী আহমদ উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়।

এক্সে (আগের টুইটার) হাইকমিশন লিখেছে, আসন্ন নির্বাচন নিয়ে আলোচনা করতে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৃটিশ হাইকমিশনার সারাহ কুক। যুক্তরাজ্য অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও শান্তিপূর্ণ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য সকল স্টেকহোল্ডারকে সংযম, সহিংসতা পরিহার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানায়।

জানা গেছে, বৈঠকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এবং দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি স্থান পেয়েছে। বিশেষ করে ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে সহিংসতাসহ আরও কিছু বিষয় নিয়ে আলোচনা হয়।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট