,

নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসছে ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিবন্ধিত সব রাজনৈতিক দলের সঙ্গে আবারও সংলাপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ৪ নভেম্বর ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসবে কমিশন। একই দিনে দুই ভাগে এ সংলাপ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩১ অক্টাবর) নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ইসি জানিয়েছে, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির ব্যাপারে রাজনৈতিক দলগুলোকে জানাতে এই সংলাপ করবে কমিশন। সংলাপের জন্য দলগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদক বা তাদের নির্ধারণ করা প্রত্যেক দলের দুজন প্রতিনিধিকে আমন্ত্রণ জানানো হবে। নিবন্ধিত সব দলকে দুই ভাগে সংলাপের জন্য ডাকা হবে।

জাতীয় নির্বাচন ঘিরে এর আগেও নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করে ইসি। তবে ভোটের আগে আবারও দলগুলোর সঙ্গে বসবে কমিশন।

আগেরবার ইসির ডাকে সংলাপে সাড়া দেয়নি বিএনপি। এবারও দলটিকে আমন্ত্রণ জানানো হবে বলে জানা গেছে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল আগামী নভেম্বর মাসের শুরুতে বা মাঝামাঝি ঘোষণা করবে নির্বাচন কমিশন। ডিসেম্বরের শেষ কিংবা জানুয়ারির প্রথমার্ধে নির্বাচন করার প্রস্তুতি নিচ্ছে কমিশন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান