,

অবরোধের প্রভাব জনজীবনে পড়েনি: বিপ্লব কুমার

news-image

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগ সরকারের পতন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবিতে আজ মঙ্গলবার সকাল থেকে সারাদেশে বিএনপি-জামায়াত ও সমমনা বিরোধী দলগুলোর তিন দিনের সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু হয়েছে।

বিএনপির এই অবরোধে মানুষ সাড়া দেয়নি বলে মনে করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার।

তিনি বলেন, ‘ঢাকা শহরের সার্বিক পরিস্থিতি অত্যন্ত ভালো। অবরোধে মানুষ সাড়া দিয়েছে বলে মনে হয় না। সাধারণ মানুষ রাস্তায় বের হয়ে আসছেন। যানবাহন ও ট্রেন চলছে এবং সবকিছুই স্বাভাবিক চলছে। অবরোধের প্রভাব জনজীবনে এখনো পর্যন্ত পড়েনি।’

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর মিরপুরে সার্বিক পরিস্থিতি পরিদর্শনে কালশী রোডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বিপ্লব কুমার বলেন, ‘আজকে মিরপুরে পাঁচজন জামায়াত কর্মীসহ অনেককে গ্রেপ্তার করা হয়েছে। নাশকতাকারীদের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। নাশকতাকারীদের যেখানেই দেখা যাবে যে কোনো অবস্থায় তাদের প্রতিহত করে গ্রেপ্তার ও আইনের আওতায় আনা হবে।’

আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর উল্লেখ করে বিপ্লব কুমার বলেন, ‘এখন পর্যন্ত কোথাও কোনো ঝামেলা হয়নি। সকালে কদমতলী থানার দিকে ছোট ঝামেলা হয়েছিল। এখন পর্যন্ত সবকিছু ভালো আছে। আমরা বিভিন্ন জায়গায় নাশকতাকারীদের গ্রেপ্তার করেছি।’

গত ২৮ অক্টোবরের মহাসমাবেশে বিএনপি-আওয়ামী লীগ ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের পর হরতাল-অবরোধ কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান