,

গাজীপুরে শ্রমিক নিহতের পর পোশাক কারখানায় আগুন

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে বেতনবৃদ্ধির দাবিতে আন্দোলন করা এক পোশাকশ্রমিক নিহতের পর কারখানা ও ঝুটের গুদামে আগুন দিয়েছেন বিক্ষুব্ধ শ্রমিকেরা। মহানগরীর কোনাবাড়ি থানা এলাকায় এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানায় আগুন দিয়েছে বিক্ষুদ্ধ শ্রমিকরা। এর আগে শ্রমিকরা যমুনা গ্রুপের একটি ঝুটের গুদামেও আগুন দেয়।

আজ সোমবার বিকেল সোয়া ৫টার দিকে এবিএম ফ্যাশন লিমিটেড নামের একটি কারখানার গেট ভেঙে উত্তেজিত হয়ে ভেতরে প্রবেশ করে আগুন ধরিয়ে দেয়।

তাৎক্ষণিকভাবে যমুনা গ্রুপের ঝুটের গুদামের আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও এবিএম ফ্যাশন লিমিটেডের আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটকে কাজ করতে হয়। পরে সন্ধ্যার কিছু পর আগুণ নিয়ন্ত্রনে আসে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট কাজ করতে হয়েছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বেতনবৃদ্ধির দাবিতে আজ সকাল থেকেই কোনাবাড়ি ও আশপাশের এলাকায় শ্রমিকদের বিক্ষোভ চলছিল। আন্দোলন চলাকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের বেশ কয়েকবার সংঘর্ষ ঘটে। পরে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। বিকেলের দিকে একজন শ্রমিক মারা যাওয়ার খবর আসে।

এ খবর ছড়িয়ে পড়লে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে তারা আশপাশের বিভিন্ন কারখানা ও স্থাপনা ভাঙচুর করেন। তারা গাজীপুর ডিবিএল ফায়ার সার্ভিসের একটি গাড়িও ভাঙচুর করেন। একপর্যায়ে কোনাবাড়ি এবিএম কারখানায় আগুন লাগিয়ে দেন শ্রমিকেরা।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান