মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচন আয়োজনে বড় কোনো প্রতিবন্ধকতা নেই: ইসি সচিব

news-image

অনলাইন ডেস্ক : নির্বাচন আয়োজনে এখন পর্যন্ত বড় কোনো প্রতিবন্ধকতা নেই বলে জানালেন নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সচিব মো.জাহাংগীর আলম। আজ সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে এ বৈঠক হয়। বৈঠক শেষে ইসি সচিব সাংবাদিকদের এ কথা বলেন।

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভিন্ন বাহিনীর শীর্ষস্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ইসি। এতে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, ‘দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনপূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচনোত্তর পরিস্থিতি শান্তিপূর্ণভাবে নিশ্চিত করা হবে, কোন পদ্ধতিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালন করবে, নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত বিষয় ও নিরাপত্তা নিশ্চিতের সার্বিক বিষয়ে এ সভায় আলোচনা হয়েছে। ভোটের আগে আরও অনেক সভা হবে। বৈঠকে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তাদের তথ্য উপস্থাপন করেছে।’

ইসি সচিব বলেন, ‘গোয়েন্দা সংস্থার প্রধানেরা যে বক্তব্য দিয়েছেন, তাদের যে প্রতিবেদন— এখন পর্যন্ত নির্বাচন আয়োজনে বড় ধরনের কোনো প্রতিবন্ধকতা নেই। যেহেতু গতকাল হরতালের পর তিন দিনের অবরোধ দিয়েছে বিএনপি, সে বিষয়ে তারা সতর্ক রয়েছেন, যাতে আইনশৃঙ্খলার কোনো অবনতি না ঘটে।’

তিনি বলেন, ‘বিভিন্ন বাহিনীর প্রধানেরা তাদের ক্যাপাসিটি কী আছে, অতীতে তাদের জনবলকে কীভাবে কেন্দ্রে ও অন্য কাজে নিয়োজিত করা হয়েছে, দ্বাদশ সংসদ নির্বাচনে কীভাবে দায়িত্ব পালন করতে হবে, তা তুলে ধরেছেন। সভায় প্রধান নির্বাচন কমিশনার বক্তব্য শুনেছেন এবং কিছু নির্দেশনা দিয়েছেন। এ আলোকে পরবর্তী সময়ে পরিপত্র জারি, কেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কীভাবে মোতায়েন করা হবে, সে বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হবে।’

ইসি সচিব বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষার্থে করণীয় নির্ধারণে বাহিনীর শীর্ষ কর্মকর্তা, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসারের প্রতিনিধিসহ সংশ্লিষ্টদের নিয়ে এ সভা।’

আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, ‘একটি বড় রাজনৈতিক দল হরতাল শেষে সর্বাত্মক অবরোধের কর্মসূচি দিয়েছে। এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কী পর্যবেক্ষণ রয়েছে, তা কমিশনকে অবহিত করেছে। আবার যখন পরবর্তী সিচুয়েশন (পরিস্থিতি) আসবে, তখন কমিশনকে অবহিত করবে; তার আলোকে পরিস্থিতি দেখে ওই সময়ে সিদ্ধান্ত হবে। কমিশনের কাছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিবেদনমতে মনে হয়েছে, এখন পর্যন্ত পরিবেশ সন্তোষজনক রয়েছে।’

ভোটগ্রহণের দিন ব্যালট পেপার কখন ভোটকেন্দ্রে যাবে- এমন এক প্রশ্নের জবাবে ইসি সচিব বলেন, ‘ভোটকেন্দ্রে ব্যালট পেপার ভোটের দিন সকালে, নাকি আগের রাতে পৌঁছাবে, তা নিয়ে পরবর্তী সময়ে সিদ্ধান্ত হবে।’

ইসির আইনশৃঙ্খলা সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ, বিজিব, র‌্যাব, সশস্ত্র বাহিনী, আনসার ভিডিপি, কোস্টগার্ড, গোয়েন্দা সংস্থার শীর্ষ ব্যক্তি ও প্রতিনিধিরা অংশ নেন। ইসির পক্ষে সভায় সিইসি ছাড়াও চার নির্বাচন কমিশনার মো. আহসান হাবীব খান, রাশিদা সুলতানা, মো. আলমগীর ও মো. আনিছুর রহমান উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের