,

চার সপ্তাহে ডেঙ্গুতে ৩৪৪ মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক : ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় (রোববার সকাল ৮টা পর্যন্ত) ছয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে অক্টোবর মাসে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩৪৪ জনে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত মোট মারা গেছেন ১ হাজার ৩৩৩ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, এক দিনে আরও ১ হাজার ৮১৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৫৫ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৪৬৩ জন। চলতি বছরে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৬৭ হাজার ৬৮০ জন। এর মধ্যে রাজধানীতে ৯৮ হাজার ৩৮২ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ১ লাখ ৬৯ হাজার ২৯৮ জন। মৃত ১ হাজার ৩৩৩ জনের মধ্যে ৭৫৮ জন নারী এবং ৫৭৫ জন পুরুষ। ৮০৫ জন রাজধানীতে এবং ৫২৮ জন বাইরে মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৬ হাজার ৮০৩ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ১ হাজার ৮৮৪ জন এবং ঢাকার বাইরে ৪ হাজার ৯১৯ জন। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত ২ লাখ ৫৯ হাজার ৫৪৪ জন হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট