,

‘বাসে আগুন দিয়ে’ পালাতে গিয়ে একজনের মৃত্যু

news-image

নিজস্ব প্রতিবেদক:  বিএনপি-জামায়াতের ডাকা হরতালে রাজধানীর মোহাম্মদপুরের টাউন হলে ‘বাসে আগুন লাগিয়ে পালাতে গিয়ে’ একজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবদুর রশিদ। তিনি বর্তমান আদাবর থানা বিএনপির অন্তর্ভুক্ত ৩০ নং ওয়ার্ড বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক। তবে স্থানীয় বিএনপি নেতাদের দাবি, দলের ঝটিকা মিছিল শেষে ফেরার পথে তুলে নিয়ে পিটিয়ে তাকে নির্মাণাধীন ভবন থেকে ফেলে হত্যা করা হয়েছে।

ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক স্থানীয়দের বরাত দিয়ে জানান, রবিবার সকাল ১০টার দিকে মোহাম্মদপুর থানার টাউন হল শহীদ পার্ক জামে মসজিদের সামনে পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে (ঢাকা মেট্রো ব-১১-৭৩২৯) আগুন দেয় হরতাল সমর্থনকারী। এতে বাসের সবগুলো সিট পুড়ে যায়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, ‘যাত্রীবাহী বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ধাওয়া দিলে আসাদ এভিনিউ সড়কের পাশের নির্মাণাধীন বহুতল ভবনে উঠে যান ওই ব্যক্তি। পরে ভবন থেকে নিচে পড়ে মারা যান তিনি। তার কাছে একটি আইডি কার্ড পাওয়া গেছে। সেখানে তার নাম লেখা আব্দুল রশিদ। বয়স আনুমানিক ৩৬ বছর।’

এদিকে মো. আবদুর রশিদের পরিচয় নিশ্চিত করে ঢাকা উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক বলেছেন, হরতালের সমর্থনে মোহাম্মদপুর টাউন হল এলাকায় ঝটিকা মিছিল শেষে ফেরার পথে আওয়ামী লীগের সশস্ত্র সন্ত্রাসীরা পুলিশের সামনে থেকেই আবদুর রশিদকে তুলে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং একটি নির্মাণাধীন ভবনের ছাদ থেকে ফেলে নির্মমভাবে হত্যা করে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান