,

পুলিশ সদস্য হত্যায় শামীম-সুলতান সরাসরি জড়িত : ডিএমপি কমিশনার

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর ফকিরাপুলে বিএনপির সঙ্গে সংঘর্ষে পুলিশ কনস্টেবল আমিরুল পারভেজ হত্যার ঘটনায় গ্রেপ্তার ২ জন সরাসরি জড়িত ছিল বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।

রোববার রাজারবাগ পুলিশলাইনে আমিরুলের জানাজায় অংশ নিয়ে ডিএমপি কমিশনার এ কথা বলেন।

পুলিশ সদস্যদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, যারা আমাদের পুলিশ সদস্যকে হত্যা করেছে, তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য আমরা যা যা করা দরকার করব।

তিনি বলেন, আমরা ইতোমধ্যে ওই পুলিশ সদস্য হত্যার ঘটনায় সরাসরি জড়িত ২ আসামিকে গ্রেপ্তার করেছি।

পুলিশ কনস্টেবল আমিরুল পারভেজকে হত্যার ঘটনায় শামীম রেজা ও মো. সুলতান নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এর মধ্যে শামীম গাইবান্ধার পলাশবাড়ী পৌর যুবদলের আহ্বায়ক বলে জানিয়েছে পুলিশ। তাকে গাইবান্ধা এবং সুলতানকে ঢাকার ডেমরা থেকে গ্রেপ্তার করা হয়।

নিহত কনস্টেবল আমিরুল পারভেজ ডিএমপির কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম শাখায় ছিলেন। তার গ্রামের বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুরে।

গতকাল দুপুরে ফকিরাপুল এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে পুলিশ সদস্য ও পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বিকেল সোয়া ৪টায় চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় গুরুতর আঘাত লেগেছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট