,

বিএনপি ফাউল করেছে, ওদের লাল কার্ড দেখাতে হবে : সেতুমন্ত্রী

news-image

অনলাইন ডেস্ক : বিএনপি ফাউল করেছে, এদের লাল কার্ড দেখাতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, আজকে চট্টগ্রামেও খেলা, ঢাকায়ও খেলা। ঢাকায় ফখরুল অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছে। এদের লাল কার্ড দেখাতে হবে।

এদের সঙ্গে কোনো আপস নেই।

আজ শনিবার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধন উপলক্ষে চট্টগ্রামের আনোয়ারায় কেইপিজেড মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঢাকায় ফখরুল অপশক্তিকে নিয়ে ফাউল করা শুরু করেছে। লাঠিসোঁটা, রড নিয়ে এরা মাঠে নেমেছে।

এরা ফাউল করছে। এদের লাল কার্ড দেখাতে হবে। এদের সঙ্গে কোনো আপস নেই। এরা দুর্নীতিবাজ, অর্থপাচারকারী।

এদের বিরুদ্ধে খেলা হবে। খেলা হেবে ভোট চুরির বিরুদ্ধে। খেলা হবে লুটপাট, সাম্প্রদায়িকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে। সামনে কোয়ার্টার ফাইনাল। জানুয়ারিতে ফাইনাল।

তিনি বলেন, ‘আবার খারাপ সময় আমাদের ভাগ্যাকাশে এসেছে। আবারও একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুর কন্যাকে ক্ষমতা থেকে হটানোর চেষ্টা করছে। যার নেতৃত্বে আমীর খসরু ও ফখরুল মূল কারিগর। এরা এই শয়তানদের নেতা। যারা শয়তানি করছে দেশের বিরুদ্ধে। জ্বালা কেন? এত জ্বালা? টানেল দেখে জ্বালা? লজ্জা করে না। এদের লজ্জা নেই। আমীর খসরু বলে রূপপুর বন্ধ করে দেবে। ফখরুল বলে বন্ধ করে দেবে। তাই আমি বলেছি, এত টাকা দিয়ে এনেছি এগুলো কি তোমাদের মাথায় ঢালব? কী চরম হিংসা!

তিনি আরো বলেন, মনে রাখবেন বাংলাদেশকে দুইটা সম্পদ দিয়েছেন আল্লাহ। একটা হচ্ছে বঙ্গবন্ধু। যাকে আল্লাহ সৃষ্টি করেছেন বাংলাদেশ স্বাধীন করার জন্য। আরেকটা সম্পদ হচ্ছে এ দেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছেন, যিনি হচ্ছেন বঙ্গবন্ধুর উত্তরাধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, বাংলাদেশে যদি কোনো দিন বিপর্যয় আসে অথবা খারাপ দিন আসে তাহলে এ দুজন মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন। এককথায় এ দেশ যত দিন থাকবে এ দুজন মানুষ মরেও বেঁচে থাকবে।

এর আগে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্ণফুলী নদীর তলদেশে বহুল প্রত্যাশিত প্রায় ৩.৩১৫ কিলোমিটার দীর্ঘ এক্সপ্রেসওয়ে টানেলটি উন্মোচন করার পর বন্দরনগরী চট্টগ্রাম দেশের ঐতিহাসিক যোগাযোগের একটি নতুন যুগে প্রবেশ করেছে। এই ধরনের টানেল দক্ষিণ এশিয়ায় এটিই প্রথম।

সকাল ১১টা ৪০ মিনিটে কর্ণফুলীর উত্তর তীরে পতেঙ্গায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের’ ফলক উন্মোচন করেন এবং নগরীর পতেঙ্গাকে আনোয়ারা উপজেলার সঙ্গে সংযোগকারী এই টানেলের ভেতর দিয়ে প্রথম যাত্রা করেন। এরপর তিনি টানেল অতিক্রম করেন এবং নদীর দক্ষিণ তীরে আনোয়ারায় তাঁর মোটরযানের জন্য টোল পরিশোধ করেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান