মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মুস্তাফিজের পর সাকিবের আঘাত

news-image

স্পোর্টস ডেস্ক : ৪ রানে দুই উইকেট হারিয়ে বারেসি-অ্যাকারম্যানে প্রতিরোধ গড়েছিল নেদারল্যান্ডস। তবে দলীয় ৬৩ রানে বারেসিকে ফিরিয়ে টাইগার শিবিরে স্বস্তি এনে মুস্তাফিজ। তার স্লোয়ারে বারেসি থামলেন ৪১ রান করে, এতে ভাঙল ৫৯ রানের জুটি। আকারম্যানকে (১৫) বেশিদূর যেতে দেননি সাকিব। মুস্তাফিজের ক্যাচ বানিয়ে তাকে ফেরান বাংলাদেশ অধিনায়ক।

১৫.৪ ওভার শেষে ৪ উইকেটে ৬৩ রানে ব্যাট করছে নেদারল্যান্ডস। ক্রিজে আছেন এডওয়ার্ডস ও ডি লিড।

এর আগে নতুন বলে দুর্দান্ত শুরু করে বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই ডাচ ওপেনার বিক্রমজিৎ সিংকে(৩) ফিরিয়েছেন তাসকিন। পরের ওভারে আরেক ওপেনারকে ফিরিয়েছেন শরীফুল ইসলাম। ম্যাক্স ও’ডাউডকে রানের খাতাই খুলতে দেননি তিনি।

বাংলাদেশের একাদশে এসেছে দুই পরিবর্তন। বাদ পড়েছেন নাসুম আহমেদ ও হাসান মাহমুদ। নাসুমের জায়গায় নেয়া হয়েছে শেখ মাহেদীকে। পেস বিভাগে হাসানের বদলি চোট কাটিয়ে দলে ফেরা তাসকিন আহমেদ। নেদারল্যান্ডস দলেও দুই পরিবর্তন। তেজা নিদামানুরু ও রোলফ ফন ডার মারওয়ে নেই আজ, খেলছেন ওয়েসলি বারেসি ও শারিজ আহমেদ

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

নেদারল্যান্ডস একাদশ: ম্যাক্স ও’ডাউড, বিক্রমজিৎ সিং, ওয়েসলি বারেসি, কলিন অ্যাকারম্যান, স্কট এডওয়ার্ডস (অধিনায়ক ও উইকেটরক্ষক), বাস ডি লিড, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখ্ট, লোগান ভ্যান বেক, শারিজ আহমেদ, আরিয়ান দত্ত ও পল ভ্যান মিকারেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের