,

কাকরাইলের হামলাকারীদের শনাক্ত করা হবে : হারুন অর রশীদ

news-image

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ডিআইজি হারুন অর রশীদ বলেছেন, ‘কাকরাইলের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, বিএনপির যেসব নেতাকর্মী পুলিশের ওপর আক্রমণ করেছে, পুলিশের গাড়ি ভাঙচুর করেছে।’

শনিবার দুপুরে কাকরাইলে বিচারপতির বাসভবনের সামনে সাংবাদিকদের সামনে দাঁড়িয়ে কথা বলেন ডিআইজি হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, ‘বিএনপি যেসব শর্তে অনুমতি নিয়েছিল, দুপুরে পুলিশ ও বিভিন্ন সরকারি স্থাপনায় হামলায় চালিয়ে তারা সেসব শর্ত ভঙ্গ করেছে। কোনো উসকানি ছাড়াই তারা পুলিশের ওপর হামলা করেছে।’

ডিবি প্রধান হারুন অর রশীদ আরও বলেন, ‘বিএনপি নেতাকর্মীরা প্রধান বিচারপতির বাসভবনেও ভাঙচুর চালিয়েছে। প্রধান বিচারপতির বাসভবনের গেট ভেঙে তারা ভেতরে ঢুকে পড়েছিল।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে ডিআইজি হারুন অর রশীদ প্রধান বিচারপতির বাসভবন পরিদর্শন করেন।

শনিবার বিএনপির মহাসমাবেশ উপলক্ষে সকাল থেকেই নয়াপল্টনে নেতাকর্মীরা আসতে শুরু করে। একপর্যায়ে নেতাকর্মীদের সংখ্যা বাড়তে থাকলে তা কাকরাইল মোড় ছাড়িয়ে বিচারপতির বাসভবনের সামনের মোড়েও চলে আসে। পরে আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানেগ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে পুলিশ। পরে এ সংঘর্ষ আশপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট