,

বিজয়নগরে পুলিশ-বিএনপির সংঘর্ষ

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিজয়নগরে বিএনপি ও এর বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। শনিবার দুপুর ২টার দিকে এ ঘটনা শুরু হয়।

অন্যদিকে রাজধানীর কাকরাইল জামে মসজিদ এলাকায় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপি ককটেল বিস্ফোরণ ঘটালে জবাবে পুলিশ রাবার বুলেট ও কাঁদানেগ্যাস ছুড়ে। শনিবার দুপুর ১টার দিকে এই সংঘর্ষ শুরু হয়। বর্তমানে পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

এর আগে রাজধানীর কাকরাইলে বিচারপতির বাসভবনের সামনে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। সকাল সাড়ে ১১টার দিকে এ সংঘর্ষ হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা একটি বাস ও আটটি পিকআপ ভাঙচুর করেছেন।

জানা গেছে, শনিবার সকালে একটি বাস ও ৮টি পিকআপে করে আসা আওয়ামী লীগ নেতাকর্মীরা কাকরাইলে নেমে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে শান্তি ও উন্নয়ন সমাবেশে যোগ দিতে যাবেন এমন সময় বিএনপির সমাবেশ থেকে একজন আওয়ামী লীগের এক কর্মীকে লাঠি দিয়ে আঘাত করেন। পরে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ হয় শুরু হয়। বিএনপি নেতাকর্মীরা গাড়িগুলো ভাঙচুর করেন নেতাকর্মীরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট