রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মদ পার্টিতে মাতলেন শ্রীলেখা

news-image

বিনোদন ডেস্ক : টলিউডের ঠোঁটকাটা স্বভাবের অভিনেত্রী বলে পরিচিত শ্রী‌লেখা মিত্র। ক্যারিয়ারজুড়ে যতোটা আলোচনায় ছিলেন তার চেয়েও বেশি আলোচনার সৃষ্টি করেছেন নিজের ব্যক্তিগত জীবনের বিভিন্ন কর্মকাণ্ডকে ঘিরে।

কখনো কোনো কিছুর পরোয়া করেন না শ্রীলেখা। নিজের জীবনকে উপভোগ করে গেছেন নিজের মতো করেই। সর্বশেষ দুর্গাপূজা উপলক্ষে বাড়িতে পার্টির আয়োজন করেছিলেন অভিনেত্রী।

যেখানে দেখা গেছে, বাহা‌রি আলোয় স‌জ্জিত বা‌ড়ির ছাদ। এক পা‌শে রাখা টে‌বি‌লে সাজানো মদ ও বি‌ভিন্ন পানীয়। ম‌দের গ্লাস হা‌তে আগত অতিথিদের কেউ কেউ দাঁড়িয়ে, অনেকে গা‌নের তা‌লে নাচ‌ছেন। তাদের মাঝে ছিলেন শ্রীলেখাও।

পরনে শাড়ি, স্লিভলেস ব্লাউজ, কানে বড় ঝুমকো, ঠোঁটে খয়েরি লিপস্টিক, চোখে গোলাপী রঙের ফ্রেমের চশমা। সেই পার্টির ভিডিও নিজের ইনস্টাগ্রাম ও ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী। যেখানে আবেদনময়ী লুকে নজর কেড়েছেন তিনি।

সবকিছু ঠিকই ছিল কিন্তু পার্টিতে মদের আয়োজন ছিল চোখে পড়ার মতো। যা দেখেই রীতিমতো চটেছেন নেটিজেনরা। শুভ দত্ত নামের একজন লিখেছেন, ‘এটা হলি না, দুর্গাপূজা। মদের প্রচার করা খুব খারাপ।’ প্রীতম লিখেছেন, ‘আপনারা মদ-গাঁজার প্রচার করেন। কারণ আপনারা নিজেদের জীবনে সবচেয়ে অসুখী। আমাদের মধ্যবিত্ত শ্রেণির জীবন আপনাদের থেকে অনেক সুখের।’ আরেকজন লিখেছেন, ‘আসর তো জমে গেছে!’

এবারই প্রথম নয়, এর আগেও জন্মদিন উপলক্ষে পার্টির আয়োজন করে তুমুল সমালোচনার মুখে পড়েন শ্রীলেখা। কারণ সে পার্টিতেও মদ রেখেছিলেন তিনি। এ নিয়েও কম কটাক্ষের শিকার হননি এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

মারতে মারতে বাংলাদেশি যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় অভিযুক্ত ওসিকে প্রত্যাহার

টানা ২৯ ম্যাচে অপরাজিত মরক্কো, হারাতে পারবে তো ব্রাজিল?

৪০ বছর পর ‘নাম্বার টেন’ ছাড়া মাঠে নামবে ব্রাজিল

নবীনগরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

নবীনগর আলাউদ্দিন খাঁ কলেজে বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কসবায় হজযাত্রীর লাগেজ হারানো কেন্দ্র করে দুই গ্রামবাসীর মাঝে সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত

বিনিয়োগে আস্থা ফেরেনি, উদ্যোগ থাকলেও সংশয়

স্বর্ণের দাম ভরিতে বেড়েছে ৬,৫৯০ টাকা

ঢাকাসহ ১৫ জেলায় বজ্রবৃষ্টির আভাস

মমেকে হাম উপসর্গে মৃত্যু ৫০

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা শেখ তারেকের