মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঘোষণার পরই বন্ধ হওয়া আ.লীগের মঞ্চ তৈরির কাজ শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটে আওয়ামী লীগকে শান্তি ও উন্নয়ন সমাবেশের অনুমতি দিয়েছে ঢাকা মেট্রোপলিটনের পুলিশ। এ ঘোষণার পরই বন্ধ হয়ে যাওয়া মঞ্চ তৈরির কাজ পুনরায় শুরু হয়েছে।

শুক্রবার (২৭ অক্টোবর) রাত ৮ টা ৪৫ মিনিটে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি।

সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের জন্য বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে মঞ্চ প্রস্তুতির কাজ চলছে। মঞ্চ তৈরির জন্য এরই মধ্যে সরঞ্জাম, সাউন্ড সিস্টেম আনা হয়েছে। এছাড়া সমাবেশকে ঘিরে নেতাকর্মীরা জড়ো হতে শুরু করেছেন।

উপস্থিত নেতাকর্মীরা বলছেন, সমাবেশে প্রায় দুই লাখ লোকের সমাগম হবে। সেই প্রস্তুতি রেখেই মঞ্চ ও আশপাশের মাইকের ব্যবস্থা নেওয়া হয়েছে।

তবে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের সমাবেশের মঞ্চ তৈরির কার্যক্রম বন্ধ করে দেয় পুলিশ। সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ অভিযোগ করেছেন। তিনি বলেন, পুলিশ আমাদের মঞ্চ করতে দেয়নি। মির্জা ফখরুল মিথ্যাচার করেছে। পুলিশ যখন অনুমতি দিবে তখনই কাজ করব। যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন আমরা মিছিল করতে পারিনি।

সমাবেশ সফল করতে গত দুই দিন ধরে একের পর এক প্রস্তুতি সভা করছে দলটি। এছাড়া গতকাল থেকেই বিভিন্ন ওয়ার্ড ও থানায় আওয়ামী লীগের নেতাকর্মীরা মিছিল-মিটিং করছেন। আজ সকাল থেকে পুরো মহানগরীতে দলীয় নেতাকর্মীদের সতর্ক নজর রাখতে বলা হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের