,

রাজের নায়িকা হওয়ার খবরে যা বললেন ইধিকা

news-image

বিনোদন ডেস্ক : হাসিবুর রেজা কল্লোল নির্মাণ করতে যাচ্ছেন ‘কবি’ শিরোনামে চলচ্চিত্র। চলতি মাসের গোড়ার দিকে সিনেমাটিতে চুক্তিবদ্ধ হয়েছেন শরিফুল রাজ। কিছুদিন ধরে জোর গুঞ্জন উড়ছে, রাজের বিপরীতে অভিনয় করবেন ‘প্রিয়তমা’খ্যাত কলকাতার অভিনেত্রী ইধিকা পাল।

বিভিন্ন গণমাধ্যম শরিফুল রাজ ও ইধিকা জুটি নিয়ে খবর প্রকাশ করেছে। যদিও রাজ এই গুঞ্জনকে উড়িয়ে দিয়েছিলেন। তবে বিষয়টি নিয়ে রহস্যময় ভূমিকায় ছিলেন শাকিবের এই নায়িকা। অবশেষে এ ব্যাপারে মুখ খুললেন ইধিকা পাল।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে ইধিকা পাল বলেন, ‘আমি এখনই নিশ্চিত করে কিছুই বলতে পারব না। অনেক জায়গায় অনেক কিছু লেখা হচ্ছে। কেউ কেউ নিশ্চিতভাবে লিখে দিয়েছেন আমি রাজের সঙ্গে কাজ করছি। কিন্তু এখনো আমি চূড়ান্ত করিনি। আমার কাছে চিত্রনাট্য এসেছে; যতক্ষণ না পুরোটা পড়ছি, ততক্ষণ কোনো সিদ্ধান্ত জানাতে পারব না। তাই যে খবর রটেছে সেটা সঠিক নয়।’

‘কবি’ সিনেমার গল্প লিখেছেন পরিচালক নিজেই। সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন ফেরদৌস হাসান। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে সিনেমাটির শুটিং শুরু হবে।

কলকাতার মডেল ও টিভি অভিনেত্রী ইধিকা পাল। নৃত্যশিল্পী হিসেবেও তার খ্যাতি রয়েছে। তার অভিনীত প্রথম ধারাবাহিক নাটক ‘কপালকুণ্ডলা’। স্টার জলসায় প্রচারিত এ ধারাবাহিকে ‘পদ্মাবতী’ চরিত্রে অভিনয় করে প্রশংসা কুড়ান।

পরবর্তীতে ‘রিমলি’ ধারাবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। তা ছাড়াও দুটি জনপ্রিয় ধারাবাহিকে খলনায়িকার চরিত্রে অভিনয় করেছেন ইধিকা। তবে বাংলাদেশের ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয় করে রাতারাতি তারকা বনে গিয়েছেন এই অভিনেত্রী।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট