শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘পার্টি স্প্রে’ নিয়ে বর-কনেপক্ষের মারামারি

news-image

রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে বউ নিতে এসে বাড়ির গেটে পার্টি স্প্রে ছোড়াকে কেন্দ্র করে সংঘর্ষে জড়িয়ে পড়েন বর ও কনেপক্ষ। এতে বরের ২ ভাইসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। একপর্যায়ে বউ না নিয়েই চলে যান বরপক্ষ। পরে গভীর রাতে দুইপক্ষের আপোষে বউ নিয়ে বাড়ি ফেরেন বর। গতকাল বৃহস্পতিবার বিকেলে বালিয়াকান্দি উপজেলার জামালপুর উনিয়নের সাঙ্গুরা গ্রামে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ফরিদপুরের মধুখালী উপজেলার ব্যসদী গ্রামের মুক্তার শেখের ছেলে শরিফুল শেখের সঙ্গে এক সপ্তাহ আগে সাঙ্গুরা গ্রামের দেলোয়ার মোল্লার মেয়ে হেলেনা খাতুনের বিয়ে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে বর শরিফুল ৬টি মাইক্রোবাস নিয়ে প্রায় ৬০-৭০ জন বরযাত্রীসহ কনের বাড়িতে যান। বাড়ির সামনে এলে গাড়ি থেকে বরকে হাসিমুখে নামিয়ে নেন কনেপক্ষ। বিয়ের গেটে বরকে বরণ করা হয়। তামাশার ছলে কনেপক্ষের লোকজনের গায়ে ‘পার্টি স্প্রে’ ছুঁড়ে মারেন বরপক্ষের একজন। স্প্রে শরীরে লাগায় বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে দুইপক্ষই উত্তেজিত হয়ে হামলা করে। আহত হয়ে বরযাত্রীরা পালিয়ে যান। পরে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন বরের ২ ভাইসহ বেশ কয়েকজন।

শরিফুলের ভাই খাইরুল শেখ জানান, বিয়ের গেটে একজন উল্লাস করতে করতে পার্টি স্প্রে মারেন। এতে কনেপক্ষের এক মুরব্বি ক্ষিপ্ত হয়ে ধাক্কাধাক্কি শুরু করেন। একপর্যায়ে তারা কাঠের চলা দিয়ে মারপিট করেন। আঘাতে বড় ভাইয়ের মাথা ফুলে গেছে।

বর শরিফুল জানান, তার তিন ভাই লিটন, খায়রুল ও সাবরুল বেশি মার খেয়েছেন। তিনি ঠেকাতে গেলে তাকেও মারপিট করে। পরে সবাইকে নিয়ে সেখান থেকে চলে আসেন।

কনের বাবা দেলোয়ার মোল্লা বলেন, যার শরীরে ‘পার্টি স্প্রে’ মারা হয়েছিল তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। যে কারণে তুচ্ছ বিষয় নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। তবে ঝামেলার কারণে বরপক্ষ খাবার না খাওয়ায় সেই খাবার নষ্ট হয়ে যায়। পরে রাতে দুই পক্ষই বালিয়াকান্দি থানায় গেলে বিষয়টি মীমাংসা করে হয়। এরপর বরপক্ষ মেয়েকে তাদের বাড়িতে নিয়ে যান।

বালিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) টিটু বলেন, ‘গতকাল রাতে দুইপক্ষ থানায় এসেছিল। আমরা তাদের মীমাংসা করে নিতে বলি। তবে অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানাই। পরে তারা দুইপক্ষ মীমাংসা করে নিয়েছেন বলে কথা জানান।’

এ জাতীয় আরও খবর

মার্তিনেজকে পাচ্ছে আর্জেন্টিনা

বৃষ্টিতে ঢাকায় কমল তাপমাত্রা

নেপালে বাংলাদেশের ‘ম্যাংগো ডিপ্লোমেসি’

সাবস্ক্রিপশন কিনেও খেলা দেখলেন না দর্শকরা

প্রস্তাবিত বাজেটে সন্তুষ্ট বিকেএমইএ

বাজেটে কমবে নিত্যপণ্যের দাম: স্বরাষ্ট্রমন্ত্রী

জামায়াত ও জোটকে চাপে রাখার চেষ্টা করছে সরকার: নাহিদ

কালো টাকা সাদা করার সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জামায়াত আমিরের

আজ আন্তর্জাতিক শিশুশ্রম প্রতিরোধ দিবস

১ জুলাই থেকে কার্যকর হচ্ছে নবম পে-স্কেল, বেতন বাড়ছে সব গ্রেডে

দেশের ৯০% মানুষের কাছে ৫জি পৌঁছানোর লক্ষ্য সরকারের