মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নিয়ম ভাঙেননি সাকিব, তাকে বাহবা দেয়া উচিত’

news-image

ক্রীড়া প্রতিবেদক : বিশ্বকাপের মাঝপথে দল ফেলে হঠাৎ ঢাকায় চলে এসেছিলেন সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে মুম্বাই থেকে দলের সঙ্গে পরের ম্যাচের ভেন্যু কলকাতায় না যাওয়ায় বাংলাদেশ অধিনায়ককে নিয়ে শুরু হয় সমালোচনা।

ব্যক্তিগত কারণ দেখিয়ে সাকিব দল থেকে ছুটি নিলেও ঢাকায় ফিরে ছুটেছেন শৈশবের কোচ নাজমুল আবেদীন ফাহিমের কাছে। দুদিন মিরপুরের ইনডোরে ব্যাটিং নিয়ে কাজ করেছেন বাংলাদেশ অধিনায়ক। এরপর গতকাল রাতেই কলকাতায় ফেরেন সাকিব।

আগামীকাল শনিবার কলকাতার ইডেন গার্ডেন্সে নেদারল্যান্ডসের বিপক্ষে লাল-সবুজেরা। এর আগে, ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনেও উঠে এসেছে সাকিবের ঢাকা সফর নিয়ে। সেখানে সাকিব ইস্যুতে কথা বলেছেন পেসার তাসকিন আহমেদ।

সাকিব আল হাসান দলের অধিনায়ক, এজন্যই কি তিনি এই সুযোগ পেলেন? এমন প্রশ্নও ছিল তাসকিনের কাছে। অন্য কোনো ক্রিকেটার হলে কি এই সুযোগ পেতেন? বাংলাদেশি পেসার দিয়েছেন ওই ব্যাখ্যাও। তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্টের সঙ্গে কথা বলে তাদের অনুমতি নিয়েই সাকিব (ভাই) ঢাকায় গেছেন। তিনি টিম ম্যানেজমেন্টকে বলেছিলেন, নিজের ব্যাটিং নিয়ে কাজ করতে চান। সেই দিন আমাদের বিশ্রামও ছিল। তাই ম্যানেজমেন্ট তাকে অনুমতি দিয়েছে। কলকাতা থেকে ঢাকাও কাছে। ক্রিকেট সংশ্লিষ্ট কারণেই গেছিলেন তিনি। অন্য কিছু না। ঢাকায় চার ঘণ্টা ব্যাটিং অনুশীলন করেছেন সাকিব।’

তিনি আরও যোগ করেন, ‘আমরা টিমমেটরা তার এই যাওয়ায় প্রশংসাই করেছি। তার ব্যাটিং আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সাকিব ভাইও এটা নিয়ে খুবই মরিয়া যে তিনি কীভাবে ভালো করবেন। তিনি কোনো নিয়ম ভেঙে ঢাকা যাননি।’

গত দুই দিন অধিনায়কের অনুপস্থিতি দলে কোনো প্রভাব ফেলেছে কি না, কিংবা ক্রিকেটারদের এ নিয়ে প্রতিক্রিয়া কেমন সেটি জানতে চাওয়া হলে তাসকিন বলেন, ‘কোনো প্রভাব ফেলেনি। সে (সাকিব) উন্নতির জন্য দেশে গিয়েছে। আমাদের তাকে বাহবা দেয়া উচিত। নিয়মভঙ্গ করে কিছুই হয়নি এখানে। কোচের সঙ্গে কথা বলেই গিয়েছিলেন।’

তিনি বলেন, ‘আসলে ধরেন, টিম ম্যানেজমেন্টের সঙ্গে সে যখন কথা বলেছে, তার ব্যাটিং নিয়ে একটা কিছু অনুশীলন করা দরকার। আবার সেই দিনটা বিশ্রামের দিনও ছিল। কলকাতা থেকে কাছে ছিল। এজন্য আসলে সে গিয়েছে। সে তো আসলে অন্য কোনো পারপাসে যায়নি। ক্রিকেট সম্পর্কিত কাজে গিয়েছিল। কোচ আর ম্যানেজমেন্ট যখন বলেছে ওকে ফাইন। তখন সে গেছে। ’

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের