,

খাজা টাওয়ারে আগুন: ৫ সদস্যের তদন্ত কমিটি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর মহাখালীতে খাজা টাওয়ারের অগ্নিকাণ্ডের ঘটনায় পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে ফায়ার সার্ভিস। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

শুক্রবার বিকেলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, আগুনের ঘটনায় পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। কমিটিতে লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরীকে সভাপতি করা হয়েছে। আর সদস্য সচিব করা হয়েছে ঢাকা বিভাগের উপপরিচালক মো. ছালেহ উদ্দিনকে। এছাড়া সদস্য করা হয়েছে- সহকারী পরিচালক আনোয়ারুল হক, তানহারুল ইসলাম ও উপসহকারী পরিচালক নাজিম উদ্দিন সরকারকে।

এতে আরও বলা হয়েছে, অগ্নিদুর্ঘটনার কারণ ও ক্ষয়ক্ষতি নিরূপণের মাধ্যমে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য কমিটিকে ১৫ কার্যদিবস সময় দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে মহাখালী আমতলীর খাজা টাওয়ারে আগুন লাগে। এতে দুই নারীসহ তিনজন মারা যান। এতে আহত হন বেশ কয়েকজন। ভবনটিতে বেশ কয়েকটি আন্তর্জাতিক ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) সার্ভিস প্রোভাইডার, ডাটা সেন্টার এবং ইন্টারকানেকশন এক্সচেঞ্জের (আইসিএক্স) অপারেশন সেন্টার ক্ষতিগ্রস্ত হওয়ায় দেশজুড়ে ইন্টারনেট সেবা বিঘ্নিত হচ্ছে।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট