,

কলকাতায় বাংলাদেশি সমর্থকদের ঢল, হোটেলে রুম সংকট

news-image

কলকাতা প্রতিনিধি : চলমান ওয়ানডে বিশ্বকাপের বাংলাদেশের পরবর্তী দুই ম্যাচ কলকাতায়। তাই সাকিব-মুশফিকদের খেলা দেখতে কলকাতায় নেমেছে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের ঢল। আগামীকাল নেদারল্যান্ডসের বিপক্ষে ও ৩১ তারিখ পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচ খেলবে টাইগারবাহিনী।

ভারতের বুক মাই শো তথ্য মতে আসন্ন দুই ম্যাচে বাংলাদেশ দলকে গ্যালারি থেকে চাঙ্গা করতে মাত্র ২দিনের ব্যবধানে কলকাতায় এসেছেন কমপক্ষে ২৫ হাজার বাংলাদেশী সমর্থক।

সড়কপথে, বিমানে কিংবা ট্রেনে শুক্রবার রাত পর্যন্ত ভারতগামী সব ধরনের পরিবহনেই ছিল বাংলাদেশী ক্রিকেট সমর্থক ঠাসা। যদিও টানা চারটি ম্যাচ হেরে বিশ্বকাপের মূল পর্ব থেকে কার্যত দূরে সরে যাওয়ায় কিছুটা হলেও কমেছে টিকিটের চাহিদা। এদিকে অনেকের টিকিট থাকলেও আসতে পারেনি ভিসা জটিলতায়।

এমন অবস্থায় অভিযোগ উঠেছে, সুযোগ বুঝে কলকাতার বাংলাদেশ পাড়া হিসেবে খ্যাত নিউমার্কেটে এলাকায় হোটেল রুমের কৃত্রিম সংকট সৃষ্টি করে ভাড়া বাড়িয়েছে হোটেল মালিকরা। শুক্রবার কলকাতার নিউমার্কেট চত্বর ঘুরে হোটেলের রুম না পাওয়া এবং হোটেল রুমের ভাড়া বাড়িয়ে দেওয়া নিয়ে বাংলাদেশি নাগরিকদের মধ্যে পাওয়া গেল একরাশ ক্ষোভ।

যদিও কলকাতার হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি মনোতোষ সাহা বলছেন, বাংলাদেশের নাগরিকরা আসায় দীর্ঘ সময় পর ভালো ব্যবসার মুখ দেখছে কলকাতার নিউমার্কেটের হোটেল ব্যবসায়ী। তবে কৃত্রিমভাবে রুমের সংকট সৃষ্টি বা বেশি ভাড়ার এমন অভিযোগ সত্য নয়। নির্দিষ্ট অভিযোগ থাকলে তা সংগঠনকে জানাতে পারেন অভিযোগকারীরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট