,

টস হারলেন বাভুমা, ব্যাটিংয়ে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। অসুস্থতা কাটিয়ে এই ম্যাচে ফিরেছেন প্রোটিয়া অধিনায়ক ও ওপেনার টেম্বা বাভুমা।

চেন্নাইয়ের উইকেট স্পিন বোলিং সহায়ক। সেখানে পরে ব্যাট করে জেতা সহজ হয়। ফ্লাড লাইটে বল সহজে ব্যাটে আসে। আবার শিশিরে স্পিনের পাশাপাশি পেস বোলিংও শেষ দিকে কম কার্যকরি হয়।

আফগানিস্তানের বিপক্ষে চেন্নাইয়ে শুরুতে ব্যাট করে হেরেছে পাকিস্তান। তারপরও বাবর শুরুতে ব্যাটিং বেছে নিয়েছেন। কারণ সম্ভবত ব্যাট হাতে শুরুতে বিধ্বংসী দক্ষিণ আফ্রিকা। আসরে জয় পাওয়া তিন ম্যাচেই শুরুতে ব্যাট করে প্রোটিয়ারা চারশ’ ছোঁয়া নয়তো ছাড়ানো রান করেছে।

চেন্নাইয়ে এই ম্যাচে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকার একাদশে একাধিক পরিবর্তন এসেছে। পাকিস্তান বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ নওয়াজকে একাদশে নিয়েছে। হাসান আলীর জায়গায় একাদশে ফিরেছেন পেসার মোহাম্মদ ওয়াসিম। দক্ষিণ আফ্রিকার একাদশে বাভুমার সঙ্গে ফিরেছেন তাবরেজ শামসি। বাদ পড়েছেন কাগিসু রাবাদা।

পাকিস্তানের একাদশ: ইমাম উল, আব্দুল্লাহ শফিক, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, সৌদ শাকিল, শাদাব খান, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, শাহিন আফ্রিদি, ওয়াসিম জুনিয়র ও হ্যারিস রউফ।

দক্ষিণ আফ্রিকার একাদশে: কুইন্টন ডি কক, টেম্বা বাভুমা, রেসি ফন ডার ডুসেন, এইডেন মার্করাম, হেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ানসেন, গেরাল্ড কোয়েটজে, রিয়াদ মহারাজ, তাবরেজ শামসি, লুঙ্গি এনগিডি।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট