,

গাজার কোথাও নিরাপদ স্থান নেই: জাতিসংঘ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধ বিধ্বস্ত গাজার কোথাও নিরাপদ জায়গা নেই। বৃহস্পতিবার (২৬ অক্টোবর) কঠোর সতর্কতা জারি করে এ কথা বলেছেন অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জন্য জাতিসংঘের মানবিক সমন্বয়কারী লিন হেস্টিংস। তাছাড়া গাজাবাসীদের কোথাও যাওয়ার জায়গা নেই বলেও জানিয়েছেন তিনি। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

লিন হেস্টিংস এক বিবৃতিতে বলেন, গাজায় হামাসের ওপর প্রতিশোধ নিচ্ছে ইসরায়েল। অবিরত বোমা হামলা করছে। তারপর আবার স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

এই পরিস্থিতিতে লিন হেস্টিংস বলেন, ইসরায়েলি হামলা থেকে বাঁচার জন্য গাজার মানুষ কোথাও সরে যেতে পারে না। কারণ তাদের কোথাও যাওয়ার জায়গা নেই।

লিন হেস্টিংস আরও বলেন, আন্তর্জাতিক আইন মেনে যুদ্ধ হওয়া উচিত। এর অর্থ হলো, বেসামরিক নাগরিকদের রক্ষা করতে হবে। তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জিনিস সরবরাহের সুযোগ থাকতে হবে।

৭ অক্টোবরে শুরু হওয়া ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের আজ ২০ দিন। ইসরায়েল সরকার জানিয়েছে, হামাসের হামলায় ১ হাজার ৪০০ জন ইসরায়েলির মৃত্যু হয়েছে। ২২২ ইসরায়েলিকে জিম্মি করেছে হামাস।

অন্যদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে শিশুর সংখ্যা তিন হাজার। জাতিসংঘের হিসাবমতে, এখন পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত হয়েছে প্রায় ১৪ লাখ মানুষ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট