মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের তফসিল আগামী মাসের প্রথমার্ধে, জানালেন ইসি আনিছুর

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী মাসের প্রথমার্ধে আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান। আজ বৃহস্পতিবার সকালে লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনে প্রার্থী ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আনিছুর রহমান বলেন, ‘আগামী মাসের প্রথমার্ধে দ্বাদশ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। ২৪ জানুয়ারির মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। সে অনুযায়ী কাজ করছে নির্বাচন কমিশন। আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করব। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। প্রত্যেক দল অংশ নিলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

তিনি বলেন, ‘তফসিলের আগে রাজনৈতিক দলের সঙ্গে আর বসার সুযোগ নেই। ইতোমধ্যে নিবন্ধিতদলগুলোর সঙ্গে আলাপ-আলোচনা হয়েছে, কিন্তু বিএনপিকে বারবার আমন্ত্রণ জানিয়েও সাড়া পাইনি। অন্তত আলাপ-আলোচনা না করলেও অন্তত চা খেয়ে যান, সে দাওয়াত দিয়েও সাড়া পাওয়া যায়নি। কি আর করার আছে নির্বাচন কমিশনের?’

এ নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করব। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায়, তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনে অংশগ্রহণের দায়িত্ব তাদের।’

লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহানের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, লক্ষ্মীপুরের পুলিশ সুপার তারেক বিন রশিদসহ জেলা-উপজেলা পর্যায়ের কর্মকর্তা।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের