,

ট্রাম্পকে ১১ লাখ টাকা জরিমানা

news-image

অনলাইন ডেস্ক : নিউইয়র্কে বিচার প্রক্রিয়া নিয়ে বিরূপ মন্তব্য করায় ১০ হাজার ডলার (প্রায় ১১ লাখ টাকা) জরিমানা করা হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

বুধবার নিউইয়র্কের আদালতে শুনানি ছিল ট্রাম্পের। বিচার প্রক্রিয়ার মধ্যবর্তী সময়ে এক বিচারককে উদ্দেশ্য করে বিরূপ মন্তব্য করেন তিনি। এর জেরে আদালত তাকে এই জরিমানা করেন। খবর রয়টার্স ও এপি’র।

বিচার চলার মধ্যবর্তী সময়ে ট্রাম্প বলেন, ‘এই বিচারক অত্যন্ত পক্ষপাতদুষ্ট। তার পাশে যে ক্লার্ক বসে আছে, সে আরও বেশি পক্ষপাতদুষ্ট। বিচারকের চেয়েও বেশি।’

বিচারক ট্রাম্পের এই প্রকাশ্য মন্তব্যকে বিচারবিভাগের অবমাননা বলে মনে করেছেন। সে কারণে তাকে এই জরিমানা করেন।

একই আদালতে এর আগে পাঁচ হাজার ডলার জরিমানা হয়েছিল ট্রাম্পের।

এদিন শুনানির পরে ট্রাম্প তার সাবেক আইনজীবী মিশেল কোহেনকে মিথ্যাবাদী বলে দাবি করেছেন সাংবাদিকদের সামনে। কোহেন আদালতের কাছে সাক্ষ্য দিয়েছিলেন। তিনি বলেছেন, তার সাবেক বস ট্রাম্প যেভাবে তার সম্পত্তির মূল্য তাদের বলতে বলেছিলেন এবং লিখতে বলেছিলেন, তারা তা-ই করেছিলেন। কোহেনের এই স্বীকারোক্তি ট্রাম্পের পছন্দ হয়নি। সে কারণেই প্রকাশ্যে কোহেনের সমালোচনা করে তাকে মিথ্যেবাদী বলেছেন।

এই কোহেনের মাধ্যমেই ট্রাম্প পর্নস্টারকে অর্থ পাঠিয়েছিলেন বলে অভিযোগ। তবে ট্রাম্প সেই অভিযোগ অস্বীকার করেছেন। কিন্তু কোহেন তার ভাষ্যে কার্যত সে কথা স্বীকার করে নিয়েছেন।

এই মামলায় এর আগেই বিচারক জানিয়েছেন, ট্রাম্পের সম্পত্তি মূল্য প্রকৃত মূল্যের চেয়ে বেশি দেখানো। বীমায় ছাড় পাওয়ার জন্য তিনি এ কাজ করেছিলেন। এবার নিউইয়র্কের আদালতের এ বিষয়ে রায় দেওয়ার কথা। তার আগেই ১০ হাজার ডলার জরিমানা করা হলো ট্রাম্পকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট