,

২৮ অক্টোবর সমাবেশের জন্য আ.লীগের কাছে বিকল্প স্থানের নাম চেয়েছে পুলিশ

news-image

নিজস্ব প্রতিবেদক : ২৮ অক্টোবর শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। এজন্য দলটি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে সমাবেশের অনুমতি চেয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাছে। তবে পুলিশ আওয়ামী লীগের কাছে বিকল্প আরও দুটি স্থানের নাম চেয়েছে।

বুধবার মধ্যরাতে ঢাকা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পদক রিয়াজ উদ্দিন রিয়াজের বাসায় পুলিশ একটি চিঠি দিয়ে এসেছে। চিঠিতে সমাবেশ নিয়ে পুলিশের পক্ষ থেকে কয়েকটি বিষয় জানতে চাওয়া হয়েছে। সমাবেশ শুরু ও শেষ কখন হবে, কত লোকের সমাগম হবে, কোথায় কোথায় মাইক লাগানো হবে পুলিশের পক্ষ থেকে এসব জানতে চাওয়া হয়েছে বলে জানিয়েছেন রিয়াজ উদ্দিন রিয়াজ।

এর আগে ২৮ অক্টোবর ঢাকায় সমাবেশের বিষয়ে ঢাকা মহানগর (ডিএমপি) পুলিশ কমিশনার হাবিবুর রহমান জানিয়েছিলেন, সমাবেশ করতে আবেদন করেছে রাজনৈতিক দলগুলো। জনসাধারণের জানমালের ঝুঁকি ও সার্বিক নিরাপত্তাব্যবস্থা পর্যবেক্ষণ করে অনুমতির সিদ্ধান্ত নেওয়া হবে।

নিজ দপ্তরে বুধবার সাংবাদিকদের ডিএমপি কমিশনার জানান, রাজধানীবাসীকে নিরাপদে চলাচল করতে দেওয়া আমাদের দায়িত্ব। রাজপথকেন্দ্রিক জনসভা হলে জনগণের চলাচল বিঘ্নিত হয়। সে ক্ষেত্রে জনসভার অনুমতি দেওয়ার আগে আমাদের কিছু বিচার বিশ্লেষণ রয়েছে। ঝুঁকি ও নিরাপত্তা বিশ্লেষণ রয়েছে। সেগুলো পর্যালোচনা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট থানার ওসি-এসি-ডিসিরা বাস্তবতা পরীক্ষা করে আমাদের কাছে রিপোর্ট দেওয়ার পর সিদ্ধান্ত নেওয়া হবে, অনুমতি দেওয়া হবে কিনা।

ডিএমপি কমিশনার আরও বলেন, সমাবেশ রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার। আমরা জনগণের নিরাপত্তা সবসময় বড় করে দেখি। জনগণের যে নিরাপত্তা, সেটি অক্ষুণ্ণ রেখে আমাদের ফোর্স ম্যানেজমেন্টের ব্যবস্থা রেখে, যাদের সমাবেশ তাদের বিষয়টিও মাথায় রেখে পুলিশ নিরাপত্তা দিয়ে থাকে।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট