,

ভয়াবহ যুদ্ধের মধ্যে গাজায় অলৌকিক শিশুর জন্ম (ভিডিও)

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি হামলায় ভয়াবহ যুদ্ধের মধ্যে গাজায় অলৌকিক শিশুর জন্ম হয়েছে। গর্ভবতী এক নারী নিহত হলেও গর্ভের সন্তানটি বেঁচে গেছে। দক্ষিণ গাজার একটি হাসপাতালের চিকিৎসকরা শিশুটিকে মৃত মায়ের পেট থেকে নিরাপদে বের করতে সক্ষম হয়েছেন।

বুধবার কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, গাজার দক্ষিণাঞ্চলে নাসের হাসপাতালে নবজাতকটিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার মা ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন। বর্তমানে শিশুটিকে অক্সিজেন দেওয়া হচ্ছে।

সামাজিক যোগাযোগের মাধ্যম এক্স (সাবেক টুইটার)-এ আল জাজিরার পোস্ট করা একটি ভিডিওতে নবজাতককে দেখা যাচ্ছে। কন্যা শিশুটিকে দক্ষিণ গাজার নাসের হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
এ প্রসঙ্গে চিকিৎসক নাসের আল নাওয়াঝা বলেন, ‘শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দিচ্ছি আমরা। তার অবস্থা এখন স্থিতিশীল।’

https://t.co/6l8zb5En9Q

এদিকে গত মঙ্গলবার গাজা উপত্যকায় একদিনে ৭০০ জনের বেশি ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে। হামাসের সাথে ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর উপত্যকায় ইসরায়েলি হামলায় এক দিনে সর্বোচ্চ প্রাণহানির ঘটনা এটি।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি বিমানের নির্বিচার হামলায় এখন পর্যন্ত ৫ হাজার ৭৯১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। অবরুদ্ধ অঞ্চলটির বেশিরভাগ এলাকা ধ্বংসস্তুপে পরিণত হয়েছে।

নিহত ৫ হাজার ৭৯১ জনের মধ্যে শিশুর সংখ্যা হলো ২ হাজার ৩৬০ জন। অর্থাৎ ইসরায়েলের হামলায় যেসব ফিলিস্তিনি নিহত হয়েছেন তার মধ্যে প্রায় অর্ধেকই শিশু।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান