,

ইসরায়েলি অভিনেত্রী মাইসা কেন গ্রেপ্তার হলেন

news-image

অনলাইন ডেস্ক : আরব-ইসরায়েলের জনপ্রিয় অভিনেত্রী নেওয়ামাইসা আবদেল হাদিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। সোমবার দেশটির উত্তরাঞ্চলীয় শহর নাজারেথ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ইসরায়েলের পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার পর্যন্ত মাইসাকে আটক থাকতে হতে পারে।

মাইসার বিরুদ্ধে অভিযোগ, ফিলিস্তিনি সংগঠন হামাসের ৭ অক্টোবরের হামলার পর ‘সন্ত্রাসবাদকে উসকে’ দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন তিনি। ফিলিস্তিন-ইসরায়েলের চলমান ধ্বংসাত্মক যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করায় বেশ কয়েকজন আরব-ইসরায়েলিকে আটক হতে হয়েছে। তাদেরই একজন মাইসা।

মাইসা একটি ছবি পোস্ট করেছিলেন। ওই ছবিতে গাজা-ইসরায়েলের সীমান্তবেড়া ভেঙে একটি বুলডোজার প্রবেশ করতে দেখা যায়। ছবিটি ৭ অক্টোবর হামাসের আক্রমণের সময়কার।

ওই ছবি পোস্ট করে ক্যাপশনে মাইসা লিখেন, ‘বার্লিন স্টাইলে চলুন’। মূলত এর মধ্য দিয়ে বার্লিন প্রাচীরের কথা মনে করিয়ে দিয়েছেন মাইসা। বার্লিন শহরের মধ্যভাগ দিয়ে প্রাচীর তুলে জার্মানিকে পুঁজিবাদী-সমাজতান্ত্রিক- দুই ভাগে ভাগ করা হয়েছিল। ১৯৮৯ সালে বার্লিন প্রাচীর ভেঙে দুই জার্মানিকে একীভূত করা হয়।

৩৭ বছর বয়সী মাইসা টিভি সিরিজ ও চলচ্চিত্রে অভিনয় করে খ্যাতি পেয়েছেন। শুধু মাইসা একা নন, চলতি সপ্তাহে আরব-ইসরায়েলি সংগীতশিল্পী দালাল আবু আমনেহকে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার কারণে আটক হতে হয়েছিল।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট