মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড ম্যাক্সওয়েলের

news-image

স্পোর্টস ডেস্ক : রানখরায় ভুগতে থাকা গ্লেন ম্যাক্সওয়েল যেন ঝড় তুললেন দিল্লির পিচে। নেদারল্যান্ডসের বোলারদের উপর আজ শুরু থেকেই চড়াও হয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটাররা। আর তার পূর্ণতাই দিলেন ম্যাক্সওয়েল। ডাচ বোলারদের কচুকাটা করে মাত্র ৪০ বলেই তুলে নিয়েছেন সেঞ্চুরি। যা বিশ্বকাপেই দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড।

দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে বুধবার নেদারল্যান্ডসের বোলারদের নিয়ে যেন ছেলেখেলায় মেতেছিল অজি ব্যাটাররা। ডেভিদ ওয়ার্নার ৮৯ বলেই সেঞ্চুরির দেখা পেয়েছিলেন। রান এসেছিল স্টিভেন স্মিথ এবং মার্নাস লাবুশেনের ব্যাটেও। তবে ম্যাক্সওয়েল ছাড়িয়ে গেলেন সবাইকে। একের পর এক চার-ছয়ে ডাচ বোলারদের দুঃস্বপ্নই উপহার দিয়েছেন তিনি।

ইনিংসের একেবারে শেষ দিকে ৪০ বলে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করেন ম্যাক্সওয়েল। বাস ডি লিডের বলে ছয় মেরে করেন বিশ্বকাপের নতুন রেকর্ড। ভেঙ্গে দেন ১৮ দিন আগে গড়া এইডেন মার্করামের রেকর্ডকেও।

বিশ্বকাপের এবারের আসরেই দেখা গিয়েছিল দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড। শ্রীলঙ্কার বিরুদ্ধে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামেই ৪৯ বলে সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন মার্করাম। তবে সেই রেকর্ড টিকলো কেবল ১৮ দিন।

এই নিয়ে বিশ্বকাপের দ্রুততম সেঞ্চুরির তালিকায় দ্বিতীয়বার নিজের নাম লিখিয়েছেন ম্যাক্সওয়েল। এর আগে ২০১৫ বিশ্বকাপে লঙ্কানদের বিপক্ষে নিজ মাঠ সিডনিতে ৫১ বলে ১০২ রান করেছিলেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের