,

সুগন্ধি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা

news-image

নিজস্ব প্রতিবেদক : আবারও সুগন্ধি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভা ও কৃষি মন্ত্রণালয়ের একটি সভায় দেশ থেকে সুগন্ধি চালসহ যে কোনো প্রকার চাল রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। সম্প্রতি এ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠিয়েছে কৃষি মন্ত্রণালয়।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্টদের কাছে এ নির্দেশনার চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, গত ৮ অক্টোবর গত ৮ অক্টোবর ‘খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি’র একটি সভা খাদ্যমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। ওই সভায় দেশের সার্বিক খাদ্য পরিস্থিতি বিবেচনায় দেশ থেকে সুগন্ধি চালসহ যে কোনো প্রকার চাল রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সুপারিশ করা হয়। এর আগে গত ১০ সেপ্টেম্বর কৃষি সচিবের সভাপতিত্বে ‘কৃষিপণ্য রপ্তানির সমস্যা ও সমাধানের কৌশল’ সংক্রান্ত একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সিদ্ধান্ত হয়- ‘খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাল/সুগন্ধি চাল রপ্তানি বন্ধ করতে হবে।’

এমতাবস্থায়, সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থাকে এ সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয় চিঠিতে।

রপ্তানি নীতি আদেশ অনুযায়ী, বাংলাদেশ থেকে সব সময়ই চাল রপ্তানি নিষিদ্ধ। তবে সরকারের অনুমতি নিয়ে সুগন্ধি চাল রপ্তানির সুযোগ রয়েছে। ২০২১ সালের জুলাইয়ে ২৮টি প্রতিষ্ঠানকে ২৫ হাজার টন সুগন্ধি চাল রপ্তানির অনুমতি দেয় সরকার। তবে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রপ্তানি বন্ধও করে দেওয়া হয়। কিন্তু গত কয়েক মাস আগে সুগন্ধি চাল রপ্তানির সুযোগ আবার উন্মুক্ত করে সরকার।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট