,

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় হতাহতে বিএনপির শোক

news-image

নিজস্ব প্রতিবেদক : সোমবার (২৩ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ট্রেন এগারোসিন্ধুর সঙ্গে মালবাহী ট্রেনের ভয়াবহ দুর্ঘটনা ঘটে। এই ট্রেন দুর্ঘটনায় এ পর্যন্ত প্রাপ্ত তথ্য মতে ২৫ জন মানুষের প্রাণহানি এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। এই মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় গভীর শোক, দুঃখ ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, আজ ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মানুষের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মস্পর্শী। হৃদয়বিদারক এই ট্রেন দুর্ঘটনায় হতাহতদের পরিবার-পরিজনদের মতো আমিও গভীরভাবে মর্মাহত ও শোকার্ত। প্রতিনিয়ত সড়ক, রেল ও নৌ-দুর্ঘটনায় অসংখ্য মানুষের প্রাণহানী ঘটলেও সরকারের সেদিকে ভ্রূক্ষেপ নেই।

আজ ভৈরবে ট্রেন দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবার যাতে শোক কাটিয়ে উঠতে পারে সেজন্য আমি সৃষ্টিকর্তার কাছে কায়মনোবাক্যে কামনা করছি।

আমি আজকের ট্রেন দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানাচ্ছি। আমি নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনাসহ আহতদের সুচিকিৎসা ও দ্রুত সুস্থতা কামনা করছি।

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট