,

গাজায় বিমান হামলা অব্যাহত, একদিনেই ৪শ ফিলিস্তিনি নিহত

news-image

অনলাইন ডেস্ক : গাজা উপত্যকায় টানা ১৭তম দিনের মতো বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তীব্র বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় ৪০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার আল-জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েল রোববার রাতভর তীব্র বোমা হামলা চালিয়েছে। এতে রাতেই ৬০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজার উত্তরের জাবালিয়া শরণার্থী শিবিরের কাছে একটি বাড়িতে এদিন বোমা হামলায় বেশ কয়েকজন ফিলিস্তিনি নিহত এবং বহু মানুষ আহত হয়েছেন।

গত কয়েক ঘণ্টায় গাজার বেশ কয়েকটি হাসপাতালের কাছে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিন্তু কোন হতাহত হয়েছে কিনা সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

ফিলিস্তিনি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, যেসব হাসপাতালের পাশে বিস্ফোরণের খবর পাওয়া গেছে সেগুলো হচ্ছে, আল-শিফা, এটা গাজার সবচেয়ে বড় হাসপাতাল। এছাড়াও রয়েছে আল-কুদস এবং ইন্দোনেশিয়ান হাসপাতাল।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, ১৭ দিন ধরে ইসরায়েলি বোমা হামলায় কমপক্ষে ৪ হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

অন্যদিকে, ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়েছিল হামাস। এই হামলায় ১ হাজার ৪০০ ব্যক্তি নিহত হন। এ ছাড়া ইসরায়েল থেকে তারা ২১২ ব্যক্তিকে গাজায় নিয়ে জিম্মি করে রেখেছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা

জিয়া-খালেদার সমাধিতে বিএনপির নতুন ৪ নেতার শ্রদ্ধা

সমাজের সবাই এগিয়ে এলে বড় সমস্যার সমাধান সম্ভব: প্রধানমন্ত্রী

ইসলামি ব্যাংকগুলোর আমানতে বড় পতন

রাষ্ট্রপতি হলেও জনগণের পাশে থেকে সেবা করতে চাই: মির্জা ফখরুল

গর্ভাবস্থার প্রথম তিন মাসে যা করবেন, যা করবেন না

আপেল সাইডার ভিনেগার খাওয়ার আগে যা জানা জরুরি

ভেনিস ও টরন্টোর পর এবার লন্ডন উৎসবে বাংলাদেশের এই সিনেমা

শেখ হাসিনাকে প্রত্যর্পণ-জ্বালানি সহায়তা নিয়ে যা বলল ভারত

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে কোনো আপডেট নেই : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ঢাকা-দিল্লি কূটনৈতিক সম্পর্কে নতুন টানাপোড়েন

ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে ২৪ ঘণ্টায় ১৩৩ অভিযান