মঙ্গলবার, ৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী ব্রাসেলস যাচ্ছেন মঙ্গলবার

news-image

কূটনৈতিক প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল মঙ্গলবার ব্রাসেলস সফরে যাচ্ছেন জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আশা করছেন, সফরে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় ওঠার ঘোষণা আসবে।

রোববার দুপুরে নিজ দপ্তরে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রীর ব্রাসেলস সফর উপলক্ষে পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

পররাষ্ট্রমন্ত্রী জানান, ২৫ ও ২৬ অক্টোবর ইইউ ব্রাসেলসে গ্লোবাল গেটওয়ের আয়োজন করেছে। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েনের আমন্ত্রণে এতে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তিনি মঙ্গলবার সকালে বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছেড়ে সন্ধ্যায় ব্রাসেলস পৌঁছাবেন। ২৬ অক্টোবর রাতে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে ব্রাসেলস ছাড়বেন।

ইইউ ২০২১ সালের ডিসেম্বরে বিশ্বজুড়ে স্মার্ট, পরিবেশবান্ধব, নিরাপদ ডিজিটাল প্রযুক্তি, জ্বালানি, পরিবহন খাতে অবকাঠামো নির্মাণ এবং স্বাস্থ্য, শিক্ষা ও গবেষণা ব্যবস্থা শক্তিশালী করতে গ্লোবাল গেটওয়ে ঘোষণা করে। এর আওতায় সদস্য রাষ্ট্র ও অন্যান্য অংশীদার অগ্রাধিকার খাতে ২০২৭ সালের মধ্যে ৩০০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করবে। প্রধানমন্ত্রীর সফরে বাংলাদেশ এ থেকে সুবিধা পেতে চাইছে।

আব্দুল মোমেন বলেন, সফরে ইইউ প্রেসিডেন্ট, ইউরোপিয়ান কমিশনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট, ইউরোপিয়ান ট্রেড কমিশনারের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী। ইইউ প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-ইইউর ৫০ বছরের অংশীদারত্ব সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার ঘোষণা দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এ বৈঠকের পর বাংলাদেশ সরকারের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ এবং ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি খাতে ৩৫ কোটি ইউরোর একটি ঋণ সহায়তা চুক্তি সই হবে।

এ ছাড়া বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি খাতে অনুদান হিসেবে ইউরোপীয় কমিশন ও ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের মধ্যে সাড়ে ৪ কোটি, বাংলাদেশ সরকার ও ইউরোপীয় কমিশনের মধ্যে এক কোটি ২০ লাখ এবং বাংলাদেশ সরকার ও ইউরোপীয় কমিশনের মধ্যে সামাজিক খাতে ৭ কোটি ইউরোর পাঁচটি আলাদা অনুদান চুক্তি হবে। প্রধানমন্ত্রী গ্লোবাল গেটওয়ের অংশগ্রহণকারী রাষ্ট্র ও সরকারপ্রধানদের সম্মানে নৈশভোজে অংশ নেবেন। এর পর ২৬ অক্টোবর বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেকজান্ডার ডি ক্রো ও লুক্সেমবার্গের প্রধানমন্ত্রী হেভিয়ার বিটেলের সঙ্গে বৈঠক করবেন। ওই দিন বিকেলে ব্রাসেলসের প্রবাসী বাংলাদেশিদের নাগরিক সংবর্ধনায় অংশ নেবেন শেখ হাসিনা।

ইইউর পর্যবেক্ষণ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচন পর্যবেক্ষণে ইইউ থেকে সাত সদস্যের প্রতিনিধি দল আসবে। বাংলাদেশ সরকার তাদের খরচ বহন করবে না। তবে বাংলাদেশে অবস্থানকালে তাদের কারিগরি সহায়তা (লজিস্টিক সাপোর্ট) দেওয়া হবে।’

তিনি বলেন, ‘ইইউ বলেছে, তারা বড় দল পাঠাবে না; বাজেটে সমস্যা। সব দেশে এখন বাজেট সমস্যা। এ জন্য তারা সাতজনের একটি প্রতিনিধি দল পাঠাবে।’

এ জাতীয় আরও খবর

আর্থিক সংকটে কাটছাঁট হচ্ছে নবম পে স্কেল, তালিকায় যেসব ভাতা

দীর্ঘ বিরতির পর ফিরছেন বুবলী

বায়ুদূষণের শীর্ষে জাকার্তা, ঢাকার মান সহনীয়

এনসিপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা আইনশৃঙ্খলার চরম অবনতির বহিঃপ্রকাশ : জামায়াত

বিশ্বকাপে কোনো ম্যাচই সহজ নয়, মিসরকে নিয়ে সতর্ক স্কালোনি

ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে

লেবু-পানির এই উপকারিতাগুলো জানতেন?

ব্রাজিল সমর্থকের ‘আত্মহত্যা’ : বিষণ্ণ অপূর্ব যে বার্তা দিলেন

লাখ লাখ মানুষের উপস্থিতিতে কোমে খামেনির জানাজা সম্পন্ন

বিকেল ৩টায় বসছে সংসদ অধিবেশন

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরজুড়ে জলাবদ্ধতা, বাসাবাড়িতে পানি

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম