,

জয় ছাড়াই মাঠ ছাড়ল আর্জেন্টিনার মেয়েরা

news-image

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়েও রয়েছে দারুণ ছন্দে। ফুটবল মাঠে দারুণ সময় পার করছে দলটি। পুরুষ দলের মতো মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত ছন্দে রয়েছে আর্জেন্টিনা নারী ফুটবল দলও। তবে প্যান আমেরিকান গেমসে কোস্টারিকার বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়তে পারলো না মেসি-ডি মারিয়াদের দেশের মেয়েরা।

আজ সোমবার চিলির শুশালিত স্টেডিয়ামে (বাংলাদেশ সময় ভোর ৫টায়) মুখোমুখি হয় আর্জেন্টিনা ও কোস্টারিকার মেয়েরা। টুর্নামেন্টে দুই দলেরই প্রথম ম্যাচ ছিল এটি। ম্যাচে দুই দলই পর্যপ্ত আক্রমণ চালালেও কারো জালে বল জড়াতে পারেনি কেউ। শেষ পর্যন্ত গোল শূন্য ড্র নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা ও কোস্টারিকা।

নারী ফুটবলের র‌্যাঙ্কিংয়ে ৩১তম স্থানে রয়েছে আর্জেন্টিনা আর কোস্টারিকার অবস্থান ৪৩।

তুলনামূলক সহজ প্রতিপক্ষ পেলেও জয় তুলে নিতে পারেনি মেসির দেশের মেয়েরা। ড্রয়ে এক এক পয়েন্টটে আর্জেন্টিনা গ্রুপ টেবিলের প্রথম স্থানে ও কোস্টারিকা দ্বিতীয় স্থানে। আর্জেন্টিনা ও কোস্টারিকা ছাড়াও ‘বি-গ্রুপে’ তাদের অপর প্রতিপক্ষ বলিভিয়া ও আমেরিকার নারীরা।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট