মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চুপি চুপি প্রেম, ধরা পড়লেন কার্তিক

news-image

বিনোদন ডেস্ক : বলিউডে নতুন প্রজন্মের ব্যস্ত তারকা কার্তিক আরিয়ান। ‘ভুলভুলাইয়া টু’র সাফল্যের পর বদলে গেছে তার ভাগ্য। এক দিকে যেমন তার প্রেম ভেঙেছে, অন্য দিকে ক্যারিয়ারে সাফল্যের সিঁড়ি বেয়ে এক লাফে অনেকটাই এগিয়ে গিয়েছেন তিনি। এক সময় সারা আলি খান ও কার্তিকের প্রেম নিয়ে কম জলঘোলা হয়নি। তার পর অনন্যা পাণ্ডের সঙ্গেও নাম জড়ায় অভিনেতার। এবার এক রেস্তরাঁয় আরেক নায়িকার সঙ্গে সময় কাটাচ্ছিলেন কার্তিক। গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছিলেন নায়িকাকে, সেই সময় হাজির পাপারাজ্জিরা, অপ্রস্তুত হয়ে পড়েন অভিনেত্রী। ছুটে যান গাড়ির দিকে।

দিন কয়েক আগেই কার্তিক আরিয়ানকে দেখা গিয়েছিল হৃতিক রোশনের তুতোবোন পশমিনা রোশনের সঙ্গে সময় কাটাতে। এবার অভিনেত্রী তারা সুতারিয়ার সঙ্গে দেখা গেল কার্তিককে। মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় নৈশভোজে যান তারা। কার্তিকের পরনে সাদা শার্ট ও প্যান্ট, বডিকন পোশাকে দেখা গেল তারাকে। একে অপরকে আলিঙ্গন করেন, কিন্তু পাপারাজ্জিদের দেখা মাত্র পালিয়ে যান দুজন। এই কাণ্ডে এক দিকে যেমন কার্তিক ও তারার প্রেমের গুঞ্জন ছড়িয়েছে, অন্য দিকে একাংশের মতে,প্রেম-ট্রেম কিছু নয়; এটা স্রেফ প্রচারের কৌশল। কারণ, অনুরাগ বসুর ‘আশিকি ৩’-এ জুটি হয়ে আসছেন তারা সুতারিয়া ও কার্তিক আরিয়ান। তাই পুরো ব্যাপাটাই তাদের পরবর্তী সিনেমা ‘আশিকি ৩’-এর প্রচার কৌশল মনে করছেন ভক্তরা। এই সিনেমা নিয়ে যেন আলোচনা হয় সে জন্যই তারা এই ‘প্রেমের নাটক’ করছেন।

এর আগে ইমতিয়াজ আলীর ‘লাভ আজকাল’-এ একসঙ্গে অভিনয় করেছিলেন কার্তিক আরিয়ান ও সারা আলী খান। সে সময় তাদের প্রেমের গুঞ্জন ছিল বলিপাড়ার ‘টক অব দ্য টাউন’। সারা বা কার্তিকের কেউ আনুষ্ঠানিকভাবে না জানালেও, অনেকেই মনে করেন সারা ও কার্তিকের প্রেমের গুঞ্জন ছিল স্রেফ প্রচারের কৌশল।

তবে যে যাই বলুক; আপাতত বলিপাড়া সরগরম কার্তিক আরিয়ান ও তারা সুতারিয়ার প্রেমের গুঞ্জন নিয়ে। আনন্দবাজার, এনডিটিভি, নিউজ ১৮সহ বিভিন্ন ভারতীয় গণমাধ্যম তাদের প্রেম নিয়ে খবর প্রকাশ করেছে।

উল্লেখ্য, অনেকে কার্তিক আরিয়ানকে ঠাট্টা করে বলেন তিনি ‘সিকুয়্যেল স্টার’। গত দুই বছর ধরে কার্তিক আরিয়ান বেশ কিছু সিকুয়্যাল সিনেমা করছেন। ‘ভুল ভুলাইয়া ২’ এর পর ‘ভুল ভুলাইয়া ৩’ বা ‘ফির হেরা ফেরি’র সিকুয়্যেল। এরই মধ্যে অফার এসেছে ‘বর্ডার ২’র। সেই প্রস্তাব নাকি ফিরিয়ে দেন কার্তিক। বক্স অফিসের ঝড় তুলেছে ‘গদর ২’। ‘বর্ডার ২’ এর পরিকল্পনা শুরু হয় ২০১৫ থেকে। গুঞ্জন, স্ক্রিপ্ট পড়ে ভাল লাগেনি বলেই আরিয়ান ফিরিয়ে দিয়েছেন ‘বর্ডার ২’ এর অফার।

কার্তিক আরিয়ান নাকি মাল্টি স্টার কাস্ট সিনেমাতে অভিনয় করতে চাননি। ১৯৯৭ দিয়ে ভারত-পাক যুদ্ধে সীমান্ত পরিস্থিতি নিয়ে তৈরি এই সিনেমা। পরিচালক ছিলেন জেপি দত্তা। বর্ডারের স্টার কাস্ট থেকে গান, গল্প ও অভিনয় দর্শকদের মন ছুঁয়ে যায়। সেই গল্পের সিকুয়্যেলে কেন কাজ করতে চাইলেন না কার্তিক আরিয়ান তা এখনও স্পষ্ট নয়। ‘গদর ২’ হিট হওয়ার পর শোনা যাচ্ছে ‘বর্ডার ২’ তে থাকবেন সানি দেওল। আমির খানও নাকি তার পরবর্তী সিনেমাতে রাখছেন সানিকে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের