মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনের প্রস্তুতি: সরকারের শীর্ষ সংস্থা ও মন্ত্রণালয়ের সঙ্গে বসছে ইসি

news-image

নিজস্ব প্রতিবেদক : বর্তমান নির্বাচনী পরিবেশ ও ভোটের সম্ভাব্য তারিখ নিয়ে দুটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ৩০ অক্টোবর আইন প্রয়োগকারী সংস্থার শীর্ষ কর্তাদের সঙ্গে এবং আগামী ১ নভেম্বর গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন অধিদপ্তর এবং বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে এ বৈঠক হবে। দ্বাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি হিসেবে আয়োজিত এসব বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ চার কমিশনার উপস্থিত থাকবেন। রোববার ইসি সচিবালয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

৩০ অক্টোবরের বৈঠকে সশস্ত্র বাহিনী বিভাগের সিনিয়র প্রিন্সিপাল অফিসার, পুলিশপ্রধান, র‌্যাব, বিজিবি, আনসারসহ অন্যদের আমন্ত্রণ জানানো হয়েছে। অন্যদিকে ১ নভেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পররাষ্ট্র সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, জনপ্রশাসন, স্থানীয় সরকার, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা সচিব, বিটিভি, বাংলাদেশ বেতারের মহাপরিচালক, ঢাকা ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, আবহাওয়া অধিদপ্তরের পরিচালকসহ অন্যদের সঙ্গে বৈঠকে বসবে কমিশন।

ইতোমধ্যেই নির্বাচনের প্রস্তুতি হিসেবে সিংহভাগ কার্যক্রম সম্পন্ন করেছে ইসি। স্বচ্ছ ব্যালট বাক্স, ব্যালট বাক্সের সিল, স্ট্যাম্প প্যাড, অমোচনীয় কালি মার্কার, অফিসিয়াল সিল এবং সিল চিহ্নিতকরণের মতো নির্বাচনী উপকরণ সংগ্রহ চলতি মাস থেকে নভেম্বরের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।

সংবিধান অনুযায়ী সংসদের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় নির্বাচন হতে হবে। বর্তমান সংসদের মেয়াদ শেষ হচ্ছে ২৯ জানুয়ারি। ১ নভেম্বর থেকে শুরু হবে ৯০ দিনের ক্ষণগণনা।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের