মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনীতির অশুভ শক্তিকে বধ করতে হবে: ওবায়দুল কাদের

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে রাজনীতির অশুভ শক্তি আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, একটি মহল অস্থিরতা ও সন্ত্রাসের ডাক দিচ্ছে। মহাযাত্রার নামে মহারণ শুরু করছে। এ অপশক্তিকে বধ করতে হবে। শনিবার বিকেলে রাজধানীর ঢাকেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আগের অশুভ শক্তিগুলো হিন্দুদের কষ্ট দিয়েছে। তারা এখন অবরোধের ডাক দিচ্ছে, মানুষ আতঙ্কে। এ অবরোধ কেমন তা জনগণ ২০১৪ সালে দেখেছে। তবে এবার শান্তিপূর্ণ দুর্গাপূজা সম্পন্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে মনিটর করছেন। তিনি ছাড়া আর কেউ সংখ্যালঘুদের আপনজন নেই। আমরা আপনাদের পাশে আছি, ছিলাম, থাকব।

তিনি বলেন, আমরা সংবিধান অনুযায়ী নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পরিবর্তন চাই। অথচ একটা দল তার কর্মীদের মিথ্যা আশ্বাস দিচ্ছে– মাত্র কযেকটা দিন, আর অপেক্ষা করতে হবে না। কর্মীরা যখন দেখবে ২৮ অক্টোবরের পরিণতি ১০ ডিসেম্বরের মতো অশ্বডিম্ব, তখন নেতাদের কাঠগড়ায় দাঁড় করাবে তারা।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ২৮ অক্টোবর আমরাও মহাযাত্রা করব। চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের মহাযাত্রা হবে। আর বিকেলে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে নামবে জনতার ঢল। বিএনপিকে প্রশ্ন রেখে তিনি আরও বলেন, ক’দিন সময় দেবেন? বলে দিচ্ছি, আমাদের হাতে কিন্তু সময় নেই। ৪ তারিখে ঢাকায় স্মরণকালের সর্ববৃহৎ সমাবেশ হবে। মেট্রোরেল উদ্বোধনে দাওয়াত দিচ্ছি। কোনো মেগা প্রকল্প তো করেননি, চুরি করেছেন। সম্পদ লুট করে পাচার করেছেন।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সদস্য নির্মল কুমার চ্যাটার্জি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জেএল ভৌমিক, মহানগর সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের