,

গাজায় পাঠানো ত্রাণ ‘মহাসমুদ্রে এক ফোঁটা পানি’: জাতিসংঘ

news-image

অনলাইন ডেস্ক : গাজার বিপুলসংখ্যক জনগোষ্ঠীর জন্য মাত্র ২০ ট্রাক ত্রাণসহায়তাকে ‘মহাসাগরে এক ফোঁটা পানির’ সঙ্গে তুলনা করেছে জাতিসংঘ। খবর বিবিসির

শনিবার মিসরের রাফাহ সীমান্ত দিয়ে ফিলিস্তিনের গাজা উপত্যকায় গেছে ত্রাণবাহী ২০টি ট্রাক। এতে খাদ্য, পানি ও ওষুধ রয়েছে।

পশ্চিম তীরের বাসিন্দারা বলছেন, এসব ত্রাণসহায়তা নিছক লোকদেখানো। এসব ত্রাণ প্রয়োজনের তুলনায় খুবই সামান্য।

এদিকে রাফাহ ক্রসিং দিয়ে প্রবেশ করা ত্রাণসামগ্রীর মধ্যে কোনো জ্বালানি নেই। আর এটিই এখন উদ্বেগের মূল বিষয় হয়ে দাঁড়িয়েছে। কেননা, পানি সরবরাহ করতে পাম্প চালানো প্রয়োজন। আর পাম্প চালাতে জ্বালানির বিকল্প নেই। জ্বালানিসংকটের কারণে গত রোববার গাজায় সর্বশেষ চালু থাকা পানি শোধনাগার কেন্দ্রটি বন্ধ হয়ে গেছে।

জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, তারা মাত্র ৪৪ হাজার বোতল সুপেয় পানি পাঠাতে পেরেছে। এই পানি দিয়ে এক দিন ২২ হাজার মানুষ চলতে পারবে। অথচ গাজার জনসংখ্যা ২৩ লাখ।

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট