,

হামাস-ইসরায়েল যুদ্ধে ২২ সাংবাদিক, ৬৪ স্বাস্থ্যকর্মীর মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইহুদিবাদী ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর ৪ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাধারণ মানুষের পাশাপাশি যুদ্ধের প্রভাব পড়েছে সংবাদ সংগ্রহের দায়িত্বে থাকা সাংবাদিকদের উপরও। এছাড়া যুদ্ধের ভয়াবহতা থেকে বাদ যাননি স্বাস্থ্যকর্মীরাও।

সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট (সিপিজে) জানিয়েছে, হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত ২২ সাংবাদিকের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৮ জন ফিলিস্তিনি, ৩ জন ইসরায়েলি এবং এবং একজন লেবাননের। এছাড়া পেশাগত দায়িত্ব পালনের সময় আহত হয়েছেন আরও ৮ সাংবাদিক। নিখোঁজ বা আটক হয়েছেন তিনজন।

সিপিজে জানিয়েছে, গাজায় যেসব সাংবাদিক কাজ করছেন তারা সবচেয়ে দুঃসময় কাটাচ্ছেন। কারণ তাদের ইসরায়েলের বিমান হামলা, বিদ্যুৎ ও যোগাযোগবিচ্ছিন্ন অবস্থায় সংবাদ সংগ্রহ করতে হচ্ছে।

ইসরায়েল-হামাস যুদ্ধ শুরুর পর ২২ সাংবাদিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হলেও; এ সংখ্যা আরও বেশি হতে পারে। কারণ সিপিজে জানিয়েছে, তারা আরও কয়েকজন সাংবাদিককে হত্যা, নিখোঁজ ও আটক করার অভিযোগ তদন্ত করছে।

অপরদিকে যুদ্ধের মধ্যে সাধারণ মানুষকে সহায়তা করতে গিয়ে গাজায় প্রাণ হারিয়েছেন ৬৪ স্বাস্থ্যকর্মী। শনিবার (২১ অক্টোবর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। তাদের তথ্য অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের বিমান হামলা শুরুর পর গাজায় ৪ হাজার ৩৮৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। যার মধ্যে স্বাস্থ্যকর্মীর সংখ্যা ৬৪। সূত্র: সিপিজে, সিএনএন

 

এ জাতীয় আরও খবর

মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বান জেলা প্রশাসকের

প্রাণ-আরএফএল পাবলিক স্কুলে ৮ শিক্ষক নিয়োগ

নির্বাচন সামনে রেখে ‘ক্লিনহার্ট’ অভিযান নয়, অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

নিরাপদ খাদ্য পরীক্ষার মোবাইল ল্যাব পরিদর্শনে প্রধানমন্ত্রী

২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস

বিএনপি নেতা সালাউদ্দিনের জানাজা সম্পন্ন

এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী

চীনের ঋণ কমিয়ে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ

নবীনগরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আইভীর স্লোগানের পর আইনজীবীসহ গ্রেপ্তার ৩

উত্তরায় শ্রমিকদের অবরোধ, বিমানবন্দর সড়কে যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় ভয়াবহ আগুন, কাজ করছে ২০ ইউনিট