মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফের পেছাল মেট্রোরেল আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন

news-image

নিজস্ব প্রতিবেদক : মেট্রোরেলের (এমআরটি-৬) আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের তারিখ আবার পরিবর্তন করা হয়েছে। ২৯ অক্টোবর নয়, আগামী ৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করবেন। সড়ক পরিবহন সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী সমকালকে এসব তথ্য জানিয়েছেন।

প্রথমে জানানো হয়েছিল, ২০ অক্টোবর আগারগাঁও-মতিঝিল ট্রেন চলাচল শুরু হবে। পরে জানানো হয়, ২৩ অক্টোবর ট্রেন চলবে আগারগাঁও-মতিঝিল অংশে। প্রধানমন্ত্রীর ব্যস্ত সূচির কারণে ২৯ অক্টোবর উদ্বোধনের তারিখ নির্ধারণ করা হয়। সচিব সমকালকে বলেছেন, ‘সব কাজ সম্পন্ন হয়েছে। প্রধানমন্ত্রীর ব্যস্ততার কারণে উদ্বোধন অনুষ্ঠান পাঁচ দিন পেছানো হয়েছে।’

গত বছরের ২৮ ডিসেম্বর ১১ দশমিক ৭৩ কিলোমিটার দীর্ঘ মেট্রোরেলের দিয়াবাড়ি-আগরগাঁও অংশে ট্রেন চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরের দিন থেকে চলছে যাত্রীবাহী ট্রেন। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকায় নির্মাণাধীন ২১ দশমিক ২৬ দীর্ঘ কিলোমিটার উড়াল মেট্রোরেল লাইন নির্মাণ করা হচ্ছে, উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত।

মেট্রোরেলের নির্মাণ এবং পরিচালনার দায়িত্বে থাকা সরকারি কোম্পানি ডিএমটিসিএলের তথ্যানুযায়ী, ৮ দশমিক ৩৭ কিলোমিটার দীর্ঘ আগারগাঁও-মতিঝিল অংশে কাজ এগিয়েছে প্রায় ৯৮ শতাংশ। ১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ মতিঝিল-কমলাপুর অংশে কাজের অগ্রগতি প্রায় ১৪ শতাংশ। মতিঝিল-কমলাপুর অংশে ২০২৫ সালের জুনে ট্রেন চলবে। সড়ক পরিবহন সচিব জানিয়েছেন, উদ্বোধন অনুষ্ঠান পাঁচ দিন পেছালেও বাকি সব আয়োজন ঠিক থাকবে।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের